এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে পাসপোর্ট থাকাটা মাস্ট। প্রত্যেক দেশের পাসপোর্টের রং আলাদা হয়। কিন্তু খেয়াল করেছেন কি, কোনও দেশের পাসপোর্টই গোলাপি রঙের হয় না? এর পিছনে আসল কারণটা কী?
বিদেশে যেতে গেলে পাসপোর্ট তো লাগবেই। কিন্তু কখনও খেয়াল করেছেন, বিশ্বের প্রায় সব দেশের পাসপোর্ট মাত্র চারটি রঙের হয়—লাল, নীল, সবুজ আর কালো। এত রং থাকতে এই চারটি রংকেই কেন বেছে নেওয়া হল? আর গোলাপি রঙের পাসপোর্টই বা কেন নেই? চলুন, এর পেছনের কারণটা জেনে নেওয়া যাক।
26
পাসপোর্টের ডিজাইন ও ফর্ম্যাট
বিশ্বের যে কোনও দেশকে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (ICAO)-এর নিয়ম মেনেই পাসপোর্টের ডিজাইন ও ফর্ম্যাট তৈরি করতে হয়। এয়ারপোর্ট স্ক্যানার ও সিকিউরিটি চেকিংয়ের সময় পাসপোর্টের রং স্পষ্ট ও অফিশিয়াল দেখতে লাগা জরুরি। গোলাপি বা এই ধরনের হালকা রং আন্তর্জাতিক ক্ষেত্রে পেশাদারিত্বের পরিচয় দেয় না। তাই এই রং বাছা হয় না।
36
রঙের আলাদা তাৎপর্য
এই চারটি রঙের আলাদা তাৎপর্য রয়েছে। সবুজ রং ইসলামিক ঐতিহ্যের প্রতীক (পাকিস্তান, সৌদি আরব)।
আর কালো রং নিউজিল্যান্ডের জাতীয় রং, আবার আফ্রিকার কিছু দেশও ময়লা এড়াতে এটি ব্যবহার করে। গোলাপি রঙের এমন কোনও আন্তর্জাতিক রাজনৈতিক বা ভৌগোলিক গুরুত্ব নেই।
56
গাঢ় রংকে গুরুত্ব
তাছাড়া, একটি পাসপোর্ট ৫ থেকে ১০ বছর ব্যবহার হয়। গোলাপি বা অন্য হালকা রঙের কভারে হাতের ময়লা, তেল বা দাগ খুব তাড়াতাড়ি বসে যায়। তাই সব দেশই গাঢ় রংকে গুরুত্ব দেয়।
66
নীল রং-য়ের পাসপোর্ট
গাঢ় রঙের পিগমেন্ট তৈরি করাও সহজ এবং সস্তা। লাল রং সাধারণত কমিউনিস্ট ইতিহাস থাকা দেশ (চিন, রাশিয়া) বা EU সদস্য দেশগুলো ব্যবহার করে। নীল রং ব্যবহার করে 'নিউ ওয়ার্ল্ড' দেশগুলো (আমেরিকা, কানাডা, ভারতের সাধারণ নাগরিক)।