Viral Video: ইংল্যান্ডের রাস্তায় এই কাজ করতেই এক মহিলাকে 'আই হেট ইন্ডিয়া' বলে আক্রমণ! বাংলাদেশি যুবকের কর্মকাণ্ডে নিন্দার ঝড়

Published : Jul 17, 2026, 12:22 PM IST
Shipra Roy

সংক্ষিপ্ত

ইংল্যান্ডের বারমিংহামে এক প্রবাসী বাঙালি মহিলাকে বাসের মধ্যে হেনস্থার শিকার হতে হল। এক বাংলাদেশী যুবক ওই মহিলাকে তাঁর ধর্মীয় আচরণের জন্য আক্রমণ করে এবং ভারত-বিদ্বেষী মন্তব্য করে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং তীব্র নিন্দার ঝড় উঠেছে।

প্রবাসী বাঙালির সঙ্গে বাসের মধ্যেই চরম খারাপ ব্যবহার বাংলাদেশী যুবকের। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের বারমিংহামে। সেই খারাপ অভিজ্ঞতার কথা ভিডিও করে শেয়ার করেছেন শিপ্রা রায় নামের ওই মহিলা। তিনি জানিয়েছেন “ আমি শিপ্রা রায়। আমি ইংল্যান্ডের বারমিংহামে থাকি। এখুনি আমি  ভীষণ বাজে একজন বাংলাদেশির মুখোমুখি হয়েছি। এক বাংলাদেশি আমাকে খুব বাজে ভাবে অ্যাটাক করল, কারণ আমি আমার মায়ের সঙ্গে বাংলায় কথা বলছিলাম। তারপরেই সামনে মন্দির আসায় আমি স্বভাব অনুযায়ী আমি প্রণাম করি। ব্যাস তারপরেই আমাকে খুব বাজে ভাবে আক্রমণ করে ওই যুবক। প্রণাম করা মাত্রই আমাকে বলে তুমি না ভারতীয়, তুমি না মুসলিম তুমি ঠাকুর প্রণাম করছ? তখন আমি বলি এটা আমার রাইট। তারপরেই ওই যুবক বলতে থাকে আই হেট ইন্ডিয়া, আই হেট ইন্ডিয়ানস।” আমার সঙ্গে বাসে অ্যান্টি সোশ্যালের সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ জানাব"

ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। অত্যন্ত নিন্দাজনক ঘটনা বলেই অভিহিত করছেন একাধিক নেটিজেনরা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আচমকা খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ছিঁড়ে খেল বাঘ, বন্ধ করে দেওয়া হল পার্ক
Nepal Flood Situation: ফের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল, হড়পা বানে ঘরছাড়া অন্তত ৩৫টি পরিবার