Suicide Attack: পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী বিস্ফোরণ, বাড়ছে হতাহতের সংখ্যা

Published : Aug 02, 2026, 11:37 PM IST
Pakistan police station suicide attack

সংক্ষিপ্ত

Pakistan Suicide Bombing: পাকিস্তানে জঙ্গি হামলা নতুন কোনও ঘটনা নয়। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশে (Khyber Pakhtunkhwa Province) গোলমাল নিত্য ঘটনা। এবার এই অঞ্চলে এক থানার বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটল। এই বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অনেকে জখমও হয়েছেন।

DID YOU KNOW ?
পাকিস্তানে অস্থিরতা
নানা কারণে সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন অংশে অস্থিরতা তৈরি হয়েছে। এরই মধ্যে খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা ঘটল।

Pakistan News: পাকিস্তানের উত্তর-পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশে (Khyber Pakhtunkhwa Province) রবিবার কাবাল থানার (Kabal Police Station) কাছে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশকর্মী এবং চারজন সাধারণ নাগরিক রয়েছেন। এছাড়া ২০ জনেরও বেশি মানুষ জখম হয়েছেন। এই বিস্ফোরণের সময় সোয়াত জেলার কাবাল শহরের মধ্য দিয়ে সোয়াত পিস র‍্যালি (Swat Peace Rally) যাচ্ছিল। ওই র‍্যালিতে অংশগ্রহণকারীরা শান্তির দাবি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমবেত হয়েছিলেন। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, র‍্যালিটি থানার পাশ দিয়ে যাওয়ার সময় অংশগ্রহণকারীরা জঙ্গিবিরোধী স্লোগান দিচ্ছিলেন। ঠিক সেই সময় আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

তদন্ত শুরু পুলিশের

সোয়াতের জেলা পুলিশ প্রধান ওমর খান জানিয়েছেন, এই আত্মঘাতী জঙ্গি হামলায় নিহতদের মধ্যে অন্তত পাঁচজন পুলিশকর্মী ছিলেন। পুলিশ নিশ্চিত করেছে যে এটি একটি আত্মঘাতী হামলা। এই ঘটনার পরেই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে এবং নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। জখম ব্যক্তিদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একইসঙ্গে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই অঞ্চল ঘিরে ফেলে। সোয়াত পিস র‍্যালি আয়োজন করেছিল স্থানীয় উপজাতীয় সংগঠন সোয়াত আমান জিরগা। মিছিলে যোগ দেওয়া ব্যক্তিরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তির দাবিতে এবং অঞ্চলে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির প্রতিবাদে স্লোগান দিচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, বিস্ফোরণের আগে কয়েকশো মানুষ র‍্যালিতে যোগ দেন। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায় এবং মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করেন। পরবর্তী ভিডিওগুলিতে ক্ষতিগ্রস্ত যানবাহন, সড়কে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ এবং জরুরি পরিষেবার কর্মীদের ঘটনাস্থলে ছুটে যেতে দেখা যাচ্ছে। অ্যাম্বুল্যান্সে করে জখম ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো অঞ্চল নিরাপত্তা বলয়ে ঘিরে রাখেন। স্থানীয় লোকজনও উদ্ধারে সহায়তা করেন।

আত্মঘাতী হামলার নিন্দায় পাক স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। কোনও সংগঠন এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে সন্দেহ করা হচ্ছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে থানার বাইরে আত্মঘাতী জঙ্গি হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Sheikh Hasina: ২ বছর পর ৫ অগাস্টেই প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, কী বার্তা দেবেন?
Taslima Nasreen: চিন্ময়কে 'অবৈধভাবে' গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ তসলিমার