Trump at 80: ৮০ বছরেও দাপিয়ে মসনদে ট্রাম্প! এক নজরে বিশ্ব রাজনীতির সবচেয়ে প্রবীণ ক্ষমতাধর নেতারা

Published : Jun 14, 2026, 06:46 PM IST

Trump at 80: ৮০ বছর বয়েসে পা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের যুদ্ধ থেকে ভেনেজুয়েলায় হামলা, বয়সকে সংখ্য়া প্রমাণ করে কার্যত গোটা বিশ্বে দাপিয়ে বেরাচ্ছেন ট্রাম্প। এক ৮০ পেরিয়েও ক্ষমতার শীর্ষে বিশ্বের প্রবীণতম নেতাদের তালিকা।

PREV
18
৮০ পেরিয়েও ক্ষমতার শীর্ষে বিশ্বের প্রবীণতম নেতারা

বয়স ৮০ পেরিয়েছে। তবু তাঁদের হাতেই দেশের ক্ষমতা, বিশ্বের রাজনীতির নিয়ন্ত্রণ। কেউ প্রেসিডেন্ট, কেউ প্রধানমন্ত্রী, কেউ বা রাষ্ট্রের সর্বোচ্চ নেতা। ট্রাম্পের ৮০তম জন্মদিনে দেখে নিন বিশ্বরাজনীতির সেই প্রবীণ অথচ প্রভাবশালী নেতাদের, যাঁরা প্রমাণ করেছেন—ক্ষমতার মঞ্চে বয়স কখনও কখনও শুধু একটি সংখ্যা।

28
ডোনাল্ড ট্রাম্প (মার্কিন যুক্তরাষ্ট্র)

২০২৬ সালের ১৪ জুন ৮০ বছরে পা দিলেন ট্রাম্প। দ্বিতীয়বার তিনি দেশের মসনদে। দ্বিতীয় দফায় বয়স যেমন বেড়েছে, ততই আক্রমণাত্মক হয়েছেন তিনি। এখন ইরানের বিরুদ্ধে কার্যত যুদ্ধ করছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কার্যত অপহরণ করে আমেরিকায় নিয়ে এসেছেন। ট্রাম্প যেন ৮০-র তরুণ। ২০২৫ সালে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তাঁর বয়স ছিল ৭৮ বছর।

38
জো বাইডেন (মার্কিন যুক্তরাষ্ট্র)

মার্কিন প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর সময় (২০ জানুয়ারি ২০২৫) জো বাইডেন-এর বয়স ছিল ৮২ বছর ২ মাস (প্রায় ৮২ বছর ৬১ দিন)। তিনি মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব শেষ করা ব্যক্তি হিসেবে রেকর্ড গড়েন।

48
রোনাল্ড রিগান (মার্কিন যুক্তরাষ্ট্র)

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট পদ ছাড়েন। তাঁর দ্বিতীয় মেয়াদের শেষ দিকে বয়সজনিত সক্ষমতা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল।

58
উইনস্টন চার্চিল

Winston Churchill.: ১৯৫১ সালে ফের ব্রিটেনের প্রধানমন্ত্রী হন উইনস্টন চার্চিল। ৮০ বছর পূর্ণ হওয়ার আগেই পদ ছাড়লেও, আশির কাছাকাছি বয়সেও সক্রিয় নেতৃত্বের বিরল নজির গড়েছিলেন।

68
আয়াতোল্লা আলি খামেনেই (ইরান)

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেইও ৮০ পেরিয়ে দেশের সবচেয়ে শক্তিশালী পদে ছিলেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তাঁর হাতে ক্ষমতার কেন্দ্র।

78
পল বিয়া (ক্যামেরুন)

Paul Biya: ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া ৯০ বছরের গণ্ডি পেরিয়েও ক্ষমতায় রয়েছেন। বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধানদের মধ্যে অন্যতম।

88
মাহাথির মহম্মদ (মালয়েশিয়া)

Mahathir Mohamad: ২০১৮ সালে আবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন মাহাথির মহম্মদ। তখন তাঁর বয়স ছিল ৯২ বছর, আধুনিক গণতন্ত্রে নির্বাচিত সবচেয়ে প্রবীণ সরকার প্রধানদের একজন।

Read more Photos on
click me!

Recommended Stories