Trump-Iran: ইরানের পরমাণু অস্ত্র নিয়ে পাল্টি ট্রাম্পের! 'নিউক্লিয়ার ডাস্ট' নিয়ে এবার বড় দাবি মার্কিন প্রেসিডেন্টের

Published : Apr 17, 2026, 10:36 AM ISTUpdated : Apr 17, 2026, 10:38 AM IST

Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান তাদের 'নিউক্লিয়ার ডাস্ট' বা পারমাণবিক ধুলো আমেরিকাকে ফেরত দিতে রাজি হয়েছে। তিনি জানান, পরমাণু অস্ত্র তৈরি না করার যে আশ্বাস তেহরান দিয়েছে, তারই অংশ হিসেবে এই বোঝাপড়া হয়েছে। 

PREV
110
U-টার্ন ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন ইরানের পরমাণু অস্ত্রের ভাণ্ডার নিয়ে একাধিক দাবি করেছিলেন। এবার তাতে নতুন আরও একটি দাবি সংযোজন হল। এবার ট্রাম্প বলেছেন, ইরানের কাছে কোনও পরমাণু অস্ত্র নেই। পাশাপাশি তেহরান নিউক্লিয়ার ডাস্ট আমেরিকাকে ফেরত দিতে রাজি হয়েছে।

210
ট্রাম্পের দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (স্থানীয় সময়) দাবি করেছেন যে, ইরান তাদের "নিউক্লিয়ার ডাস্ট" আমেরিকাকে ফেরত দিতে রাজি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তেহরান যে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করবে না, সেই বৃহত্তর আশ্বাসের অংশ হিসেবেই এই বোঝাপড়া হয়েছে।

310
ইরানের পরমাণু অস্ত্রের বাধা হবেন ট্রাম্প

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান যাতে পরমাণু অস্ত্র না পায়, তা নিশ্চিত করা তাঁর প্রশাসনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকা চলবে না, এটা খুব জরুরি। আর ওরা এতে রাজি হয়েছে। ইরান খুব জোরালোভাবেই রাজি হয়েছে।"

410
ইরান-মার্কিন বোঝাপড়া

মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, "বি২ বোমারু বিমান দিয়ে আমরা যে হামলা চালিয়েছিলাম, তার ফলে মাটির অনেক গভীরে থাকা নিউক্লিয়ার ডাস্টও ওরা আমাদের ফেরত দিতে রাজি হয়েছে। ইরানের সঙ্গে আমাদের অনেক বিষয়েই বোঝাপড়া হয়েছে, আর আমার মনে হয় খুব ইতিবাচক কিছু একটা হতে চলেছে।"

510
যুদ্ধ বিরতি নিয়ে ট্রাম্পের বার্তা

পশ্চিম এশিয়ায় পুরোপুরি শান্তি ফেরানোর জন্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। দুই পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতিও কার্যকর রয়েছে। এর মধ্যেই ট্রাম্প এই মন্তব্য করলেন।

এদিকে, ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি চলমান আলোচনা নিয়ে বেশ আশাবাদী। তাঁর ইঙ্গিত, পরের দফার আলোচনা এই সপ্তাহান্তেই হতে পারে।

610
বৈঠক নিয়ে ট্রাম্পের বার্তা

যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমরা খুব ভালো এগোচ্ছি। আমি বলতে পারি, হয়তো তার আগেই কিছু হয়ে যাবে। আমার মনে হয় না এর মেয়াদ বাড়ানোর দরকার আছে। আপনাদের জানিয়ে রাখি, ইরান একটা চুক্তি করতে চায়, আর আমরাও ওদের সঙ্গে ভালোভাবে কথা বলছি। পরমাণু অস্ত্র থাকা চলবে না। যদি আমরা এটা করতে পারি, তবে সেটাই বড় ব্যাপার হবে। আর ওরা আজ এমন কিছু করতে রাজি, যা দু'মাস আগেও রাজি ছিল না।"

710
চুক্তি নিয়ে ট্রাম্পের বার্তা

ট্রাম্প আরও বলেন, আমেরিকা এখন ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার দিকেই মনোযোগ দিচ্ছে। তাঁর মতে, আলোচনায় অগ্রগতি হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজনই হবে না।

810
চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প

ট্রাম্প বলেন, "আমরা এখন ইরানের ওপর এতটাই মন দিয়েছি যে দেখছি চুক্তিটা সেরে ফেলা যায় কিনা। আমার মনে হয়, আমরা খুব ভালো জায়গায় থাকব। আর আপনারা যদি দেখেন, শেয়ার বাজার ভালো চলছে, তেলের দাম কমছে, আর সবকিছু দেখে মনে হচ্ছে ইরানের সঙ্গে আমাদের একটা চুক্তি হতে চলেছে। আর এটা একটা ভালো চুক্তি হবে, পরমাণু অস্ত্রহীন একটা চুক্তি।"

910
চলতি সপ্তাহেই বৈঠক!

পরবর্তী আলোচনার সময় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দেন যে, মুখোমুখি বৈঠক খুব তাড়াতাড়ি হতে পারে। তিনি যোগ করেন, "সম্ভবত এই সপ্তাহান্তেই হতে পারে।"

1010
ইরান-আমেরিকা বৈঠক

এর আগেও পাকিস্তানে ইরান আর আমেরিকার প্রতিনিধি দল বৈঠক করেছিল। কিন্তু সেই বৈঠক ব্যর্থ হয়। তারপরই ইরানের বন্দরগুলি অবরোধের বার্তা দেন ট্রাম্প। তবে তাতেও পিছিয়ে যায়নি ইরান।

Read more Photos on
click me!

Recommended Stories