দুটি কাতলা মাছ বিক্রি হল ৯২ হাজার টাকায়, ওজন জানলে মাথা ঘুরে যাবে

Published : Apr 17, 2026, 05:20 PM IST

মাত্র দুটো কাতলা মাছ বিক্রি হল প্রায় ৯২ হাজার টাকায়। বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে দুটি বিশাল আকৃতির কাতলা মাছ ৯১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। 

PREV
16

মাত্র দুটো কাতলা মাছ বিক্রি হল প্রায় ৯২ হাজার টাকায়। বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে দুটি বিশাল আকৃতির কাতলা মাছ ৯১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

26

রাতে জেলে এরশাদ হলদার ও জীবন হলদার তাঁদের সহযোগীদের নিয়ে দৌল‌দিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথকভাবে পৃথক স্থানে জাল ফেলেন। ভোরে জাল তোলার সময় তাঁদের জালে বড় আকারের এই দুটি কাতলা মাছ ধরা পড়ে। পরে মাছগুলো দৌলতদিয়া মাছ বাজারে বিক্রি করা হয়।

36

বড় আকারের মাছ দুটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। ব্যবসায়ীরা জানান, পদ্মার মাছ স্বাদে ভাল হওয়ায় এ ধরনের বড় মাছ দ্রুত বিক্রি হয়ে যায়।

46

শুক্রবার সকালে নিলামের মাধ্যমে মাছ দুটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। একটি কাতলার ওজন ছিল ২৮ কেজি ৫০০ গ্রাম এবং অন্যটির ওজন ১৮ কেজি।

56

নিলামে বড় মাছটি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ৬২ হাজার ৭০০ টাকায় এবং অন্যটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়।

66

সম্রাট শাজাহান শেখ জানিয়েছেন, সামান্য লাভ পেলেই তিনি মাছ দুটি বিক্রি করে দেবেন। অনলাইনে এনিয়ে বিজ্ঞাপন করেছেন। কয়েকজন বড় ব্যবসায়ীর সঙ্গে কথা চলছে।

Read more Photos on
click me!

Recommended Stories