১৮ বছর বয়সের কমে বিক্রি করা হবে না সিগারেট! নয়া নিষেধাজ্ঞা জারি এই দেশে

Published : Apr 24, 2026, 04:47 PM IST
Stop smoking

সংক্ষিপ্ত

ধূমপান করার জন্য কমপক্ষে তাঁর ১৮ বছর বয়স হতে হবে। হ্যাঁ, ‘টোবাকো এন্ড ভেইপস’ বিলের আওতায় ধূমপান মুক্ত প্রজন্ম গড়ে তোলার জন্য বিরাট পদক্ষেপ নিয়েছে কিয়ার স্টারমার সরকার (United Kingdom)।

যদি আপনার বয়স ১ জানুয়ারি ২০০৯ কিংবা তার পরে হয়ে থাকে, তাহলে আপনি আর তামাকজাত জিনিস কিনতে পারবেন না। তবে হ্যাঁ, যাদের বয়স এই তারিখের আগে তারা নিয়মিত ধূমপান চালিয়ে যেতে পারবেন। বিশেষ করে নতুন প্রজন্মকে ধূমপান থেকে মুক্তি দেওয়ার জন্যই বড় পদক্ষেপ সরকারের।

বর্তমান সময়ে ধূমপানের (Smoking) দৌরাত্ম্য রমরমিয়ে বাড়ছে। এখন আর বয়স লাগে না। স্কুল-কলেজের পড়ুয়ারাও দোকান থেকে সিগারেট কিনে প্রকাশ্যে টানছে! তবে এবার সেই প্রবণতা রুখার জন্যই বিরাট সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য সরকার (Smoking in United Kingdom)। ২০০৮ সালের পর জন্মগ্রহণকারী কোনও ব্যক্তি আর তামাকজাত জিনিস কিনতে পারবে না। অর্থাৎ, ধূমপান করার জন্য কমপক্ষে তাঁর ১৮ বছর বয়স হতে হবে। হ্যাঁ, ‘টোবাকো এন্ড ভেইপস’ বিলের আওতায় ধূমপান মুক্ত প্রজন্ম গড়ে তোলার জন্য বিরাট পদক্ষেপ নিয়েছে কিয়ার স্টারমার সরকার (United Kingdom)।

তবে হ্যাঁ, শুধুমাত্র সিগারেট নয়, বরং যে কোনও তামাকজাত জিনিসের উপরেই এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আর যদি এই নিয়ম অমান্য করা হয়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকার প্রথমে ২০২৪ সালে খসড়া নিয়ে আসে। তবে হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসের অনুমোদন পাওয়ার আগে এটিকে নিয়ে বিস্তর আলোচনা করা হয়। অবশেষে সবুজ সংকেত মেলার পর বর্তমানে এটি আইনে পরিণত হয়েছে। যদিও ২০২৭ সাল থেকেই তা কার্যকর হচ্ছে। তখন থেকেই বয়সসীমা গণনা করা হবে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এই রায়কে ঐতিহাসিক মুহূর্ত বলেই অভিহিত করেছেন এবং বলেছেন, এতে তরুণরা ধূমপানের আসক্তি থেকে মুক্তি পাবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Trump Controversy: ভারতকে 'নরক' বলায় ট্রাম্পকে একহাত নিল ইরান, পাল্টা জবাব দিল আমেরিকাও
Iran War: কোনপথে ইরানের যুদ্ধ? আমেরিকার সবুজ সংকেতের অপেক্ষা, দামামা বাজাল ইজরায়েল