US-Iran Ceasefire: যুদ্ধবিরতি বৈঠকে রণেভঙ্গ ট্রাম্প-ইরানের, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবার শুরুর পথে!

Published : Apr 12, 2026, 08:03 PM IST
Middle East Tensions Rise Iran Warns Ceasefire May Collapse as Israel Intensifies Attacks on Lebanon

সংক্ষিপ্ত

US Iran Ceasefire: পাকিস্তানের ইসলামাবাদে ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠকেও সমাধান সূত্র বেরোল না। আমেরিকা ও ইরানের মধ্যে মুখোমুখি যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা শেষ পর্যন্ত ভেস্তে গেল। যুদ্ধ পাকাপাকি বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের কোনও শর্তেই রাজি হল না ইরান।

US-Iran Ceasefire: পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ প্রায় ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠকেও সমাধান সূত্র বেরোল না। আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মুখোমুখি যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা শেষ পর্যন্ত ভেস্তে গেল। যুদ্ধ পাকাপাকি বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কোনও শর্তেই রাজি হল না ইরান। তেহরানেরও সব শর্ত শোনার আগেই উঠে পড়লেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সব মিলিয়ে ইসালামাবাদে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে বড় আশা তৈরি হলেও, শেষ পর্যন্ত কোনও চুক্তি হয়নি।

শান্তি বৈঠকে ‘রণেভঙ্গ’ দিয়ে দ্রুত পাকিস্তান ছাড়লেন ভান্স

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্পের ডেপুটি জানান,"এই ব্যর্থতা ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর।" তাঁর দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনায় যথেষ্ট নমনীয়তা দেখালেও ইরান তাদের প্রস্তাবে রাজি হয়নি। সূত্রের খবর, শান্তি চুক্তিতে মূল জট তৈরি হয় ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে। ওয়াশিংটনের তরফে স্পষ্ট জানানো হয়, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। কিন্তু ইরান এই শর্তে রাজি হয়নি বলেই জানা গিয়েছে। মার্কিন পক্ষ এই প্রস্তাবকেই 'শেষ ও সেরা প্রস্তাব' বলে দাবি করে।

ইরানের দাবি ট্রাম্প যুদ্ধ থামাতে আন্তরিক নন, ট্রাম্প প্রশাসনের পাল্টা দাবি তেহরান যুদ্ধ চায়

অন্যদিকে, ইরানের প্রতিনিধিরা এই ব্যর্থতার দায় ট্রাম্প প্রশাসনের উপর চাপিয়েছে। তাদের অভিযোগ, আমেরিকা অতিরিক্ত ও বেআইনি দাবি তুলেছে এবং আলোচনায় বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। ফলে দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে দোষারোপের পালা। এই পরিস্থিতিতে চলতি দুই সপ্তাহের নাজুক যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, কারণ এই আলোচনা সফল না হওয়ায় সংঘাত আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা।

পাকিস্তানের 'ফ্লপ 'চেষ্টা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। আলোচনার পুরো সময় জুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দেশ থেকে কনফারেন্সের মাধ্যমে ছিলেন। শান্তি বৈঠক ভেস্তে যাওয়া ট্রাম্প ক্ষুব্ধ হয়ে বলেন, ইরান তাদের পারমাণবিক লক্ষ্য ছাড়তে নারাজ। যুদ্ধ থামানোর বৈঠক ফলপ্রসু না হওয়ায় রবিবার ভোরের দিকে বৈঠক ভেঙে যায় এবং ভাইস প্রেসিডেন্ট ভান্স দেশে ফেরার জন্য রওনা দেন। যদিও তিনি ভবিষ্যতে আবারও চুক্তির সম্ভাবনা উড়িয়ে দেননি।

গত মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে

গত মঙ্গলবার, ৮ এপ্রিল থেকে আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি শুরু হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ শুরু হয়েছিল চলতি বছর ২৮ ফেব্রুয়ারি থেকে। ইরানে অপশাসন ও জঙ্গিমদতের অভিযোগ তুল ইজরায়েল ও আমেরিকা ইরানে হামলা শুরু করে। প্রায় ৪০ দিন যুদ্ধ চলার পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চলছে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ugandan Army Chief: '১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী মহিলাকে স্ত্রী হিসেবে চাই', তুরস্কের কাছে দাবি উগান্ডার সেনাপ্রধানের!
Peace Talks: আমেরিকার সঙ্গে বৈঠকের আগে পাকিস্তানে ইরানের স্পিকার! মধ্যস্থতাকারী ইসলামাবাদ