US Midterm Elections Results: আমেরিকায় চলছে মধ্যবর্তী নির্বাচন। ডেমোক্র্যাটরা যদি কংগ্রেসের দুই কক্ষেই জিতে যান, তাহলে কি বেজায় সমস্যায় পড়বেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? মোট ভোটারের সংখ্যা ২১ কোটি থেকে একটু বেশি (US Midterm Elections Results)। তার মধ্যে ৫ কোটি ৯০ লক্ষের বেশি ভোটার সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে বা পোস্টাল ব্যালটের মাধ্যমে আগাম ভোট দিয়ে দিয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে। আর বুধবার রাতের মধ্যেই পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাবে যে, মার্কিন কংগ্রেসের দুটি কক্ষেই তথা সেনেট এবং হাউজ অফ রিপ্রেজেনটেটিভসে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে কি না। অন্যদিকে, চলতি এই ভোট প্রক্রিয়ায় যাতে কোনওরকম অনিয়ম না হয়, তা নিশ্চিত করতে এবারই প্রথম ৫০টি প্রদেশের প্রত্যেকটি বুথে নজরদারি চালানো হচ্ছে মার্কিন বিচারবিভাগের তরফ থেকে (us election results)।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনের মতোই চার বছর অন্তর অন্তর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই মধ্যবর্তী নির্বাচনে, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ তথা সেনেটের ১০০টির মধ্যে ৩৫টি এবং নিম্নকক্ষ তথা হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের মোট ৪৩৫টি সাধারণ আসনের সবকটি আসনেই ভোটগ্রহণ পর্ব চলছে। সেইসঙ্গে, ভোটগ্রহণ হচ্ছে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ভোটদানের ক্ষমতাহীন ৬টি আসনের মধ্যে ৫টি এবং ৩৬টি প্রদেশ ও ৩টি টেরিটরির গভর্নর পদে। এখন বিষয় হচ্ছে, মধ্যবর্তী নির্বাচনে যদি বিরোধী ডেমোক্র্যাটরা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, তাহলে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার তাদের সমর্থন ছাড়া ঐ কক্ষে কোনওরকম নতুন আইন পাশ করাতে পারবে না।
যদি বিরোধী ডোমোক্র্যাট শিবির মার্কিন কংগ্রেসের দুটি কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, তাহলে আগামী দু-বছর বেজায় চাপের মধ্যে সরকার চালাতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। সেক্ষেত্রে ট্রাম্পের জন্য চরম দুঃসংবাদ হবে এটাই যে, তাঁর প্রশাসনের বিরুদ্ধেও তদন্ত শুরু করতে পারবেন ডেমোক্র্যাটরা। এমনকি, বিভিন্ন নথিপত্র ও সাক্ষীদেরও তলব করতে পারবে তারা। পাশাপাশি তৃতীয়বার ট্রাম্পকে বরখাস্ত করার সাংবিধানিক প্রক্রিয়াও শুরু করতে পারবে তারা। বর্তমানে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে মোট ২১৮ আসন রয়েছে রিপাবলিকানদের হাতে এবং ডেমোক্র্যাটদের হাতে আছে ২১৪টি আসন। সেনেটে আবার ডেমোক্র্যাট শিবিরের কাছে ৪৭টি এবং রিপাবলিকানদের যাছে ৫৩টি আসন রয়েছে। অর্থাৎ, সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই ডেমোক্র্যাট শিবিরকে চারটি আসন করে বৃদ্ধি করতে হবে। তবে বিভিন্ন জনমত সমীক্ষা কিন্তু বলছে, সেই লক্ষ্য হয়ত পূরণ হয়ে যেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।