
USA and Iran Conflict News: মউ চুক্তি ভেঙে ফের ইরানে হামলা চালালো আমেরিকা। জানা গিয়েছে, বৃহস্পতিবার ইরান একটি পণ্যবাহী জাহাজে হামলা চালায়। সূত্রের খবর, মউ স্বাক্ষর ভেঙেই সেই হামলা চালায় ইরান। তার পাল্টা জবাব দিতে এবার ইরানে হরমুজ প্রণালীর কাছে একটি জাহাজে হামলা চালালো আমেরিকা। সূত্রের খবর, শুক্রবার থেকে লাগাতার ইরানের উপর হামলা শুরু করেছে বিশেষ করে ইরানের উপকূল অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের গুদামগুলিকে নিশানা করে হামলা চালাচ্ছে পশ্চিম এশিয়ায় সক্রিয় মার্কিন বাহিনী। তারা উপকূলীয় র্যাডার সাইটেও হামলা হয়েছে বলে দাবি আমেরিকার সামরিক বাহিনী সেন্ট্রাল কম্যান্ডোর।
শুক্রবার ইরানের হরমুজ প্রণালীতে দাঁড়িয়ে থাকা একটি জাহাজে হামলার পর সোশ্যাল মিডিয়ায় পাল্টা বিবৃতি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা ওই বার্তায় তিনি লেখেন, ''ইরান একটা সংঘর্ষবিরতি সমঝোতায় স্বাক্ষর করেছিল। আমরা তাকে সম্মান জানিয়েছি। মউ-এর শর্তাবলি কী ভাবে বাস্তবায়িত হচ্ছে, সেই পদ্ধতি নিয়ে ইরানের যদি কোনও আপত্তি থাকে, তারা ফোন হাতে তুলে নিতে পারে। তবে হিংসার জবাব হিংসাই।'' ফলে হিংসার জবাব যে পাল্টা হিংসা দিয়ে চালানো হবে সে কথা স্পষ্ট করেছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্তা।
Iran signed a ceasefire agreement. We have honored it. If they have disagreements about how the MOU is being applied, they can pick up the phone.
But violence will be met with violence. https://t.co/VWnBS1PWaV— JD Vance (@JDVance) June 26, 2026
এদিকে, যদিও হরমুজে দাঁড়িয়ে থাকা ওই জাহাজের উপর হামলার ঘটনার কথা বেমালুম চেপে গিয়েছে তেহরান। তাদের পাল্টা দাবি আমেরিকাই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে প্রথমে হামলা চালিয়েছে। তারা মানেনি মউ চুক্তির শর্ত। ফলে ইরান ও আমেরিকার পারস্পারিক দাবি ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল। সূত্রের খবর, অতীতেও এই হরমুজে হামলা চালিয়েছে আমেরিকা।
The Islamic Republic of Iran shot at least four One Way Attack Drones at Ships transversing the Strait of Hormuz. One of the Drones solidly hit the upper deck of a large and very expensive Cargo Carrying Ship. Damage was done, but the Ship was able to proceed on its way. We… pic.twitter.com/ljvgQZb4b7
— Commentary Donald J. Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) June 26, 2026
জানা গিয়েছে, হরমুজ প্রণালীতে তেহরানের একছত্র নিয়ন্ত্রণ থাকবে বলে আগেই জানিয়েছে ইরান। এমনকি দাবি করা হয়েছে যে, পশ্চিম এশিয়ার দেশগুলি যাতে আমেরিকার পাশে না দাঁড়ায়। যারফল স্বরূপ দুই দেশের মধ্যে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। স্বাক্ষরিত মউ চুক্তি টিকবে কীনা তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। এমনকি ইরান ও আমেরিকার প্রতিনিধিরা মউ চুক্তি স্বাক্ষরের পর সুইৎজারল্যান্ডে আলাদা করে বৈঠক করেছিলেন। তারপরও এই জাহাজ হামলা নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।