Donald Trump On Iran: মধ্যপ্রাচ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। আমেরিকা-ইজরায়েল ও ইরানের সংঘর্ষে উত্তপ্ত ইরান। এরই মাঝে ইরানের বিরুদ্ধে সংঘর্ষ নিয়ে বিস্ফোরক মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কী বলছেন তিনি? বিশদে জানতে আরও পড়ুন…
ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত জয়ী হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার কেনটাকির হেবরনে আয়োজিত এক জনসভায় সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি এই ঘোষণা দেন। ট্রাম্পের মতে, যুদ্ধের গতিপ্রকৃতি এবং ফলাফল অভিযানের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছিল।
28
কী বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘’মার্কিন সামরিক বাহিনী ইতিমধ্যেই বিজয় সুনিশ্চিত করেছে, তবে ‘মিশন’ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমেরিকান সেনারা এখনই সেই অঞ্চল থেকে সরে আসবে না। তড়িঘড়ি সেনা প্রত্যাহার করে কোনো ঝুঁকি নিতে চায় না ওয়াশিংটন।''
38
ইরানের বিরুদ্ধে জয় নিয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প
“সাধারণত সময়ের আগে জয়ের কথা বলা ঠিক নয়। কিন্তু আমরা জিতেছি। যুদ্ধের প্রথম এক ঘণ্টার মধ্যেই সব শেষ হয়ে গিয়েছিল।” তিনি আরও জানান যে, যুদ্ধের প্রাথমিক হামলা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রতিরোধ ভেঙে পড়েছিল। ইরানের বিরুদ্ধে নিজেদের জয় দাবি করলেও, ট্রাম্প স্পষ্ট করেছেন যে, মার্কিন বাহিনী এখনই ইরান বা সংশ্লিষ্ট অঞ্চল ত্যাগ করছে না।
ইরানের নৌবাহিনীকে ‘পঙ্গু’ করে দেওয়ার দাবি ট্রাম্পের
জানা গিয়েছে, ইরানের সামরিক ক্ষমতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সাম্প্রতিক এক নির্বাচনী প্রচারে তিনি দাবি করেন, মার্কিন বাহিনীর অভিযানে ইরানের নৌ-শক্তি কার্যত মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি অভিযানের পরিসংখ্যান তুলে ধরে বলেন, মার্কিন সামরিক অভিযানে ইরানের অন্তত ৫৮টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। তেহরানের সামরিক শক্তির ওপর একে একটি ‘চূড়ান্ত আঘাত’ হিসেবে দাবি করেন তিনি।
58
মার্কিন হামলায় কী কী ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের
ট্রাম্পের দাবি অনুযায়ী, মার্কিন বাহিনী ইরানের নৌ-সক্ষমতাকে পুরোপুরি বিকল বা ‘ক্রিপল্ড’ করে দিয়েছে। অভিযানের ফলে ইরানের ৫৮টি নৌ-যান অকেজো হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্প একে একটি চূড়ান্ত এবং নির্ধারক বিজয় হিসেবে দেখছেন যা মধ্যপ্রাচ্যে ইরানের (Iran Attack) প্রভাব কমিয়ে দেবে।
68
সামরিক অভিযানের নাম নিয়ে ট্রাম্পের রসিকতা
শুধু তাই নয়, সদ্য সমাপ্ত সামরিক অভিযানের নাম নিয়ে সমর্থকদের সঙ্গে খোলামেলা মেজাজে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযানের নামকরণ নিয়ে তাঁর রসিকতা এবং পর্দার পিছনের গল্প শুনে উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত জনতা।
78
কী জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, অভিযানের জন্য প্রস্তাবিত তালিকায় থাকা একাধিক নাম শুরুতে তাঁর একদমই পছন্দ হয়নি। তিনি বলেন, ‘’তারা আমাকে প্রায় ২০টি নামের একটি তালিকা দিয়েছিল। নামগুলো পড়তে পড়তে আমার ঘুম আসছিল। সত্যি বলতে, একটাও মনে ধরেনি।''
88
ট্রাম্পের অপারেশন 'এপিক ফিউরি'
এরপর তিনি জানান কীভাবে ‘অপারেশন এপিক ফিউরি’ (Operation Epic Fury) নামটি চূড়ান্ত করা হলো। ট্রাম্প বলেন, “তালিকাটি দেখতে দেখতে হঠাৎ আমার চোখ আটকে গেল ‘এপিক ফিউরি’ নামটির ওপর। আমি বললাম, ‘হ্যাঁ, এই নামটাই আমার পছন্দ হয়েছে’।” অভিযানের সাফল্যের ওপর জোর দিয়ে তিনি সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন, “নামটি কি দারুণ নয়? আসলে নাম তখনই ভালো শোনায় যখন আপনি জয়ী হন। আর আমরা জিতেছি!” প্রেসিডেন্টের এই মন্তব্যের সাথে সাথেই উপস্থিত জনতা তুমুল করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।