অমিত শাহের সঙ্গে দেখা করলেও রিপোর্ট নেগেটিভ,স্বস্তিতে রাজ্য়পাল

Published : Aug 03, 2020, 12:45 PM ISTUpdated : Aug 03, 2020, 01:59 PM IST
অমিত শাহের সঙ্গে দেখা করলেও রিপোর্ট নেগেটিভ,স্বস্তিতে রাজ্য়পাল

সংক্ষিপ্ত

স্বস্তি পেলেন রাজ্য়পাল জগদীপ ধনখড়  করোনা আক্রান্ত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন  সেকারণে উদ্বেগ বেড়েছিল স্বাভাবিকভাবেই  যদিও রিপোর্ট  নেগেটিভ এসেছে রাজ্য়পালের  

স্বস্তি পেলেন রাজ্য়পাল জগদীপ  ধনখড়। করোনা আক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করায় উদ্বেগ বেড়েছিল স্বাভাবিকভাবেই। কিন্তু করোনা পরীক্ষায় রকিপোর্ট  নেগেটিভ এসেছে রাজ্য়পালের।  

সম্প্রতি করোনা আক্রান্ত হন অমিত শাহ। রবিবার নিজেই টুইট করে সেকথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে আক্রান্ত হলেও তাঁর যে শারীরিক অবস্থা ভালো রয়েছে তা নিজেই জানিয়ে দেন শাহ। বর্তমানে  দিল্লির মেদান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। টুইটারে শাহ বলেছেন, যাঁরা দিল্লিতে তাঁর সঙ্গে দেখা করেছিলেন তারা যেন করোনা টেস্ট করিয়ে নেন। এরপরই নিজের পরীক্ষা করান রাজ্য়পাল। যদিও তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এ প্রসঙ্গে টুইটারে রাজ্যপাল লিখেছেন, গত ২০ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। পরে দিল্লি থেকে গুয়াহাটি হয়ে কলকাতায় ফিরে এসেছি। রাজধানী থেকে ফেরার পরও সেলফ কোয়ারেন্টিনে ছিলাম। পরে ২৪ জুলাই করোনা পরীক্ষা করাই, রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি সুস্থ আছি।

এদিকে অমিত শাহ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই শরীরে করোনা উপসর্গ দেখা দিয়েছিল। সেকারণে  করোনা পরীক্ষা করাই। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। যদিও শরীর সুস্থই রয়েছে তাঁর। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভরতি হয়েছেন তিনি। 
 

PREV
click me!

Recommended Stories

Camac Street Case: ভোররাতে অভিষেকের অফিসে ভাঙচুরের অভিযোগ, ভিডিয়ো পোস্ট তৃণমূল সাংসদের
RG Kar Junior Doctor Death Case: তরুণী চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকার, আরজি কর কাণ্ডে গ্রেফতার সোমনাথ দে