দুর্গাপুজোয় যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে বড় পদক্ষেপ পূর্ব রেলের। পুজোর মরসুমে সম্ভাব্য অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনের তরফে প্রতিদিন ১২টি অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ১৭/১৮, ১৮/১৯, ১৯/২০ এবং ২০/২১ অক্টোবর ২০২৬-এর রাতে ব্যান্ডেল, তারকেশ্বর, চন্দনপুর, নৈহাটি এবং বর্ধমানের মেন ও কর্ড লাইনে এই ট্রেনগুলি চলবে।