ঘনিষ্ঠ ছবি পাঠিয়ে প্রেমিকার পরিবারকেই ব্ল্যাকমেল, শ্রীঘরে রিষড়ার যুবক

Published : Jul 31, 2019, 01:48 PM IST
ঘনিষ্ঠ ছবি পাঠিয়ে প্রেমিকার পরিবারকেই ব্ল্যাকমেল, শ্রীঘরে রিষড়ার যুবক

সংক্ষিপ্ত

প্রাক্তন প্রেমিকার পরিবারকে ব্ল্যাকমেলের অভিযোগ রিষড়া থেকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ যুবতীর পরিবারকে ঘনিষ্ঠ ছবি পাঠায় অভিযুক্ত বিয়ে না দিলে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি


প্রেমিকা প্রত্যাখ্যান করেছিল। তাঁকে ফিরে পেতে মরিয়া প্রেমিক দু' জনের ঘনিষ্ঠ অবস্থার ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করল যুবতীর বাড়ির লোককে। অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, যুবকের নাম মোহিত শর্মা। সে হুগলির রিষড়ার বাসিন্দা। জানা গিয়েছে, কয়েকদিন আগেই ধৃত যুবকের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন যুবতীর মা। তিনি অভিযোগ করেন, ২০১১ সাল থেকে মোহিত শর্মা নামে ওই যুবকের সঙ্গে প্রেম ছিল তাঁর মেয়ের। সম্প্রতি সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন ওই যুবতী। এর পরেই নানা ভাবে তাঁকে উত্যক্ত করতে শুরু করে ওই যুবক। 

আরও পড়ুন- সহবাস করে প্রতারণার অভিযোগ, আবগারি কর্তাকে ধরে বিয়ে দিলেন গ্রামবাসীরা, দেখুন ভিডিও

আরও পড়ুন- প্রাক্তন প্রেমিকার গোপন ছবি ফেসবুকে, রাগ মেটাতে গিয়ে বিপাকে যুবক

শেষ পর্যন্ত কয়েকদিন আগে ওই যুবতীর পরিবারকে তাঁদের দু' জনের বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে ওই যুবক। অভিযোগ, মোহিত দাবি করে যদি যুবতীর সঙ্গে তার বিয়ে না দেওয়া হয়, তাহলে সেগুলি বাইরে ছড়িয়ে দেবে সে। এর পরেই পুলিশের দ্বারস্থ হয় যুবতীর পরিবার। ধৃতকে এ দিন বিধাননগর আদালতে তোলা হবে। 

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2026: ২০২৮ সালে ঘরে ফেরার অপেক্ষায় মহম্মদ আলী পার্কের দুর্গাপুজো, কলকাতার উৎসবের আঙিনায় নিজের জায়গা ফিরে পাওয়ার আশা
CPIM Bookstall: বনগাঁয় বামেদের বুকস্টল করার শর্তসাপেক্ষ অনুমতি মিলল, কী বলল কলকাতা হাইকোর্ট?