Weather Report: আজ কুয়াশায় ঢেকে রয়েছে মহানগর, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে

Published : Dec 26, 2021, 07:45 AM IST
Weather Report: আজ কুয়াশায় ঢেকে রয়েছে মহানগর, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে

সংক্ষিপ্ত

রবিবার কুয়াশায় ঢাকল শহর। হাওয়া অফিস জানিয়েছে,  কলকাতায় সকাল সাড়ে সাতটা নাগাদ এই মুহূর্তে তাপমাত্রা ১৯ ডিগ্রি।  

রবিবার কুয়াশায় ঢাকল শহর। যদিও বেলা বাড়তেই কাটবে কুয়াশা। হাওয়া অফিস জানিয়েছে, (Weather Office) কলকাতায় সকাল সাড়ে সাতটা নাগাদ এই মুহূর্তে তাপমাত্রা ১৯ ডিগ্রি। তবে পারদ চড়লেও শীতের অনুভব আছে। পশ্চিমী ঝঞ্জার কারণে কমছে শীত।  এদিন আকাশ পুরোপরি পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ঠান্ডা কমলেও উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে। 

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী,  এদিন থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। জাঁকিয়ে শীত কার্যত উধাও হবে।  ২৫ ডিসেম্বর পেরোতেই ২৬ ডিসেম্বর থেকে বেশ কিছুদিন থাকছে না জাঁকিয়ে শীত। আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।পরিষ্কার আকাশ থাকবে। ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন নেই। যেরকম এখন ঠান্ডা রয়েছে সেরকমই বজায় থাকবে ২৪ ঘন্টা।তবে ২৪ ঘন্টা পর থেকে দুই বঙ্গেই রাতের তাপমাত্রা বাড়বে।  এই ঠান্ডা থাকবে না। তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে।  এবং যে তাপমাত্রা বাড়বে সেটা বেশ কয়েকদিন জারি থাকবে। অর্থাৎ আবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই।হাওয়া অফিস জানিয়েছে, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৫.৮ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে।  সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।  অপরদিকে, এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের  সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ।  সর্বনিম্ন ৪৪ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে।  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রী। অপরদিকে, এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের  সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ।  সর্বনিম্ন ৪৮ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।  

অপরদিকে আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, পূর্ব ভারতে তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি। পূর্ব ভারতের উড়িষ্যা সহ মধ্য এবং উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে। উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।  শুক্রবার থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হালকা- মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে সোমবার ২৭ ডিসেম্বর। আগামী কয়েকদিনে বৃষ্টি এবং শিলা বৃষ্টি হতে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। যেমন অরুণাচলপ্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে। আগামী তিন-চার দিন ঘন কুয়াশা হতে পারে পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে।

PREV
click me!

Recommended Stories

Amit Shah: 'আর একটাই বাকি আছে, সেটা পশ্চিমবঙ্গ, ৬ মে বিজেপি সরকার গড়বে' গর্জন অমিত শাহ'র
Kolkata News: ভোটের আগে ফুলফর্মে আবগারি দফতর, বাজেয়াপ্ত কোটি টাকার বেআইনি মদ