
Uses of hair dryer properly: চুলে হিট করার যে কোনও সরঞ্জামগুলির ব্যবহার চুলের জন্য খুব ক্ষতিকারক। কিন্তু শীতের সময় ভেজা চুল শুকোতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় মহিলাদের, এমন পরিস্থিতিতে বেশিরভাগ মহিলারাই চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। তবে যদি একটানা ভুল উপায়ে চুলে এই হিট করার গ্যাজেটসগুলো ব্যবহার করতে থাকেন তবে সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন মাথায় একটাও চুল থাকবে না। হেয়ার ড্রায়ার ব্যবহার করলেও কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। আসুন, আমরা এখানে আপনাদের বলবো চুল শুকানোর সময় কি কি বিষয় খেয়াল রাখা উচিত?
হেয়ার ড্রায়ার ব্যবহার করার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন- দূর থেকে ব্যবহার করুন-
চুলের ধরন অনুযায়ী যত্ন নিন-
চুলের ধরন মাথায় রেখে হেয়ার ড্রায়ার বেছে নিন। কারণ আপনার চুল কোঁকড়ানো হলে ড্রায়ার দিয়ে চুল শুকাতে কিছুটা সময় লাগতে পারে। এজন্য তাপমাত্রা নির্ধারণ করা প্রয়োজন।
কন্ডিশনার ব্যবহার করুন-
চুল শুকানোর জন্য ড্রায়ার ব্যবহারের আগে চুলে কন্ডিশনার লাগাতে ভুলবেন না। এক্ষেত্রে চুল ধোয়ার পর কন্ডিশনার লাগিয়ে চুল শুকিয়ে নিতে পারেন। এতে করে চুল রুক্ষ লাগবে না।
হেয়ার সিরাম লাগান-
ড্রায়ারের তাপ থেকে চুলকে রক্ষা করতে হেয়ার সিরাম ব্যবহার করা সবচেয়ে উপকারি। ড্রায়ার ব্যবহারের আগে চুলে পুষ্টিকর সিরাম লাগালে চুলের ক্ষতি হয় না। সেই সঙ্গে চুলের কোমলতাও অটুট থাকে। হেয়ার ড্রায়ার ব্যবহার করার সময়, ড্রায়ারটিকে চুল থেকে ৯ ইঞ্চি দূরে রাখার চেষ্টা করুন। এতে আপনার চুলও সহজে শুকিয়ে যাবে এবং শুষ্কতা বা চুল পড়ার কোনও আশঙ্কা থাকে না।
আরও খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলের লিঙ্কে-
Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News