
আধুনিক গবেষণাতেও উঠে এসেছে জবা ফুল চুলের যত্নে অত্যন্ত কার্যকরী। জবা ফুল প্রাকৃতিকভাবে চুল পড়া রোধ, নতুন চুল গজানো, এবং চুলের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক। জবা ফুলে থাকা পুষ্টি উপাদান এবং এর ঔষধি গুণ চুলকে করে তোলে মজবুত, মসৃণ এবং ঝলমলে।
১) চুলের ঘনত্ব বৃদ্ধি করতে
নারকেল তেলের সঙ্গে জবাফুলের পাপড়ি বেটে মিশিয়ে নিন। স্নানের আধ ঘণ্টা আগে মাথায় মেখে রাখুন। চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে এই টোটকা ম্যাজিকের মতো কাজ করে।
২) রুক্ষ চুলের যত্নে
কাঠবাদামের তেলের মধ্যে রোদে শুকোনো বেশ কিছু জবাফুলের পাপড়ি কাঁচের শিশিতে ভরে রেখে দিন। ১০ থেকে ১৫ দিন ২-৩ ঘণ্টা করে সূর্যের আলোতে রাখুন। তার পর স্নানের আধ ঘণ্টা আগে মাথায় মেখে শ্যাম্পু করে ধুয়ে নিন। রুক্ষ চুলও হবে রেশমের মতো মোলায়েম।
৩) খুশকি দূর করতে
জবাফুলের পাপড়ির সঙ্গে তিল তেল মিশিয়ে নিন। স্নানের আধ ঘণ্টা আগে মাথায় মেখে রাখুন। পরে শ্যাম্পু করে নিন। খুশকির সমস্যা থেকে মুক্তি পাবেন অচিরেই।
৪) চুল পড়া রুখতে
অ্যালো ভেরা জেলের সঙ্গে জবা ফুলের পাপড়ি বেটে মিশিয়ে নিন। স্নানের মিনিট কুড়ি আগে এই মিশ্রণ মাথায় মেখে রাখুন। চুল পড়া রুখতে এই টোটকা অব্যর্থ।
৫) অকালপক্বতা রোধ করতে
এক বাটি জলে বেশ কয়েকটি জবা ফুলের পাপড়ি দিয়ে ফুটিয়ে নিন। জলের রং লালচে হয়ে আসবে। এ বার তা ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে রেখে দিন। অকালে চুল পেকে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে সপ্তাহে দু-তিন বার ব্যবহার করুন।
কার্যকরী জবা ফুলের হেয়ার মাস্ক ও তৈরির পদ্ধতি
চুলের সমস্যার ধরন অনুযায়ী বাড়িতে সহজেই জবা ফুলের হেয়ার মাস্ক তৈরি করা যায়:—
১. জবা-দই মাস্ক : চুল পড়া কমাতে ও মজবুত করতে সাহায্য করে। ৪টি জবা ফুল ও ৪টি পাতা বেটে নিন। এতে ১ কাপ টক দই মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগিয়ে ১ ঘণ্টা রাখুন, তারপর শ্যাম্পু করুন।
২. জবা-তেল মাস্ক : ঘনত্ব বৃদ্ধি ও শুষ্কতা দূর করতে সাহায্য করে। ৫টি জবা ফুল ও ৫টি পাতা বেটে পেস্ট করুন। এবার আধা কাপ নারকেল তেল-এর সাথে পেস্টটি মিশিয়ে হালকা গরম করুন। তেল ঠাণ্ডা হলে স্ক্যাল্পে ভাল করে মালিশ করুন এবং ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
৩. জবা-অ্যালোভেরা মাস্ক : চুলের জেল্লা ও সিল্কি ভাব বাড়াতে সাহায্য করে। জবা ফুলের পাপড়ি বাটা (২ টেবিল চামচ) এর সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং ১ চা চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News