দুধের সঙ্গে ব্যবহার করুন এই কয়টি জিনিস, শীতে ত্বকে আসবে জেল্লা, জেনে নিন কী কী

Published : Dec 20, 2024, 11:18 AM IST
milk face pack

সংক্ষিপ্ত

উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে চান? দুধের সাথে কয়েকটি উপাদান মিশিয়ে ঘরোয়া প্যাক ব্যবহার করুন। হলুদ, মধু, বেসন, ওটস, দই এবং লেবুর রসের সাথে দুধ মিশিয়ে ত্বকের যত্ন নিন।

উজ্জ্বর ও দাগহীন ত্বক সকলেই চেয়ে থাকেন। কিন্তু, এমন ত্বক পাওয়া সহজ কথা নয়। ত্বক জেল্লা আনতে ও ত্বকের যাবতীয় সমস্যা দূর হব ঘরোয়ায় টোটকায়। ত্বকের যত্ন নিতে অনেকেই দুধ ব্যবহার করে থাকেন। এবার দুধের সঙ্গে এই কয়টি জিনিস ব্যবহার করুন। এতে মিলবে উপকার।

দুধ ও হলুদ

হলুদ প্রথমে বেটে নিন। এবার তার সঙ্গে মেশান দুধ। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন। 

দুধ ও মধু

একটি পাত্রে দুধ নিন। তাতে মেশান মধু। তা এবার মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন।

দুধ ও বেসন

পাত্রে বেসন নিন। তাতে পরিমাণ মতো দুধ দিন। তা দিয়ে প্যাক বানান। মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

দুধ ও ওটস

ওটস প্রথমে মিহি করে বেটে নিন। এবার তাতে দিন দুধ। তা দিয়ে প্যাক বানান। মুখে লাগান। ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে পারেন।

দুধ ও দই

২ টেবিল চামচ দই নিন। তাতে মেশান পরিমাণ মতো দুধ। তা তা দিয়ে প্যাক বানান। মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

দুধ ও পাতিলেবু

ট্যান দূর করতে দুধ ও পাতিলেবুর রস দিয়ে প্যাক বানান। দুধের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে তা তুলোয় করে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

 

PREV

Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News

click me!

Recommended Stories

ত্বকের বার্ধক্য রোধে হাইলুরনিক অ্যাসিড খুবই কার্যকরী, তবে কিভাবে মাখবেন নিয়ম জেনে নিন
২৫০ গ্রামের স্ক্রু দেওয়া রুপোর পায়েলের ৬টি ডিজাইন