শীতে সর্দি-কাশির সমস্যা দূর করা সঙ্গে ত্বকে আনবে জেল্লা, রইল তুলসীর ফেসপ্যাকের হদিশ

Published : Dec 03, 2024, 06:22 PM IST
Face pack with rice and masoor dal

সংক্ষিপ্ত

শীতকালে ত্বকের নানান সমস্যা থেকে মুক্তি পেতে তুলসী পাতার নানান ফেসপ্যাক ব্যবহার করার টিপস। তুলসী, মধু, চন্দন, মুলতানি মাটির মতো উপাদান দিয়ে তৈরি প্যাক ব্যবহারের পদ্ধতি।

শীতের মরশুমে ত্বক নিয়ে নানান জটিলতা দেখা যায়। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন ভেবে পান না। আজ রইল বিশেষ টিপস। এবার থেকে ব্যবহার করুন তুলসীর প্যাক। শীতে সর্দি-কাশির সমস্যা দূর করতে তুলসী পাতা খান অনেকেই। এবার তুলসী পাতা খাওয়ার সঙ্গে তা মুখে লাগান। ব্যবহার করুন এই বিশেষ প্যাক।

তুলসীর প্যাক

একটি পাত্রে ১০টা মতো তুলসী পাতা নিন। এবার তা ভোলা করে ধুয়ে বেটে নিন। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

তুলসী ও মধুর প্যাক

বেশ কয়টি তুলসী পাতা নিয়ে তা ভোলা করে ধুয়ে বেটে নিন। তাতে মেশান মধু। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

তুলসী ও চন্দনের প্যাক

বেশ কয়টি তুলসী পাতা নিয়ে তা ভোলা করে ধুয়ে বেটে নিন। তাতে মেশান চন্দন বাটা। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে একদিন ব্যবহারে মিলবে উপকার।

তুলসী ও মুলতানি মাটির প্যাক

বেশ কয়টি তুলসী পাতা নিয়ে তা ভোলা করে ধুয়ে বেটে নিন। এবার মুলতানি মাটি নিয়ে তাতে মেশান গোলাপ জল। তাতে দিন তুলসী পাতা বাটা। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে মিলবে উপকার।

এবার থেকে মেনে চলুন এই টিপস। সপ্তাহে ২ থেকে ৩ বার তুলসীর ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। 

PREV

Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News

click me!

Recommended Stories

ত্বকের বার্ধক্য রোধে হাইলুরনিক অ্যাসিড খুবই কার্যকরী, তবে কিভাবে মাখবেন নিয়ম জেনে নিন
২৫০ গ্রামের স্ক্রু দেওয়া রুপোর পায়েলের ৬টি ডিজাইন