'স্ত্রীর সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্ক অপরাধ নয়...' স্বামীর বিরুদ্ধে দায়ের করা FIR বাতিল করল হাইকোর্ট

Published : May 04, 2024, 01:59 PM ISTUpdated : May 04, 2024, 02:06 PM IST
court hammer  01.jpg

সংক্ষিপ্ত

রায় দেওয়ার সময় আদালত জানিয়েছে, ওই নারী তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় এটি আইনত অপরাধ নয়। 

মধ্যপ্রদেশ হাইকোর্ট অস্বাভাবিক যৌন সম্পর্কের অভিযোগে একজন ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীর দায়ের করা FIR বাতিল করেছে। রায় দেওয়ার সময় আদালত জানিয়েছে, ওই নারী তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় এটি আইনত অপরাধ নয়।

বিচারপতি জিএস আহলুওয়ালিয়ার একটি একক বেঞ্চ বলেছে যে, এই সিদ্ধান্তে আসার পরে আইনত বিবাহিত স্ত্রীর সঙ্গে স্বামীর অস্বাভাবিক যৌন মিলন IPC এর ৩৭৭ ধারার অধীনে কোনও মামলা বলে গ্রহণ করা হবে না। আদালতের মতামত যে এই বিষয়ে আরও বিবেচনার প্রয়োজন। মিথ্যে অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে কি না, তা জানা জরুরি।

বুধবার মধ্যপ্রদেশ হাইকোর্ট এই আদেশ জারি করেছে এবং বৃহস্পতিবার এর তথ্য ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আদেশে লেখা হয়েছে, "এখন পর্যন্ত বৈবাহিক ধর্ষণ স্বীকৃত হয়নি। তাই, কোতোয়ালি, জবলপুর থানায় নথিভুক্ত অপরাধ নম্বর 377/2022-এ FIR এবং আবেদনকারীর (স্বামীর) বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিল করা হয়েছে৷

অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীর অভিযোগে তার বিরুদ্ধে নথিভুক্ত এফআইআর বাতিল করার জন্য আদালতে আবেদন করেছিলেন।

PREV

Relationship Tips (রিলেশনশিপ টিপস): Get Men and Women Relationship Advice & Dating Tips in Bangla. Read stories on different aspects of relationship from husband and wife, married life in Bangla at Asianet News Bangla.

click me!

Recommended Stories

Valentine's Day 2026: প্রথম প্রেমই শেষ, নাকি হৃদয় বারবার নতুন করে ভালোবাসতে চায়?
আপনার সঙ্গীর সঙ্গে আলিঙ্গনই বলে দেবে সম্পর্ক কতদূর গভীর, প্রেম দিবসের আগেই সেটি জানুন