'ধর্ষণ করে খুন', লোকালয় থেকে দূরে জঙ্গলে মিলল মহিলার পচাগলা নগ্ন দেহ

Published : Mar 20, 2020, 09:10 PM IST
'ধর্ষণ করে খুন', লোকালয় থেকে দূরে জঙ্গলে মিলল মহিলার পচাগলা নগ্ন দেহ

সংক্ষিপ্ত

ধর্ষণ করে খুন নয় তো? গভীর জঙ্গলে মিলল মহিলার পচাগলা নগ্ন দেহ দেহটি উদ্ধার করেছে পুলিশ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গুড়গুড়িপাল এলাকায় 

লোকালয় থেকে অনেক দূরে, গভীর জঙ্গলে মিলল এক মহিলার পচাগলা দেহ। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে শুক্রবার সকালে দেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মেদিনীপুরের গুড়গুড়িপাল এলাকায়।

আরও পড়ুন: আসানসোলে 'খনি গর্ভে' তলিয়ে গেল দোতলা বাড়ি, বরাতজোরে রক্ষা পেল একটি পরিবার

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। দুপুরে মেদিনীপুরের সদর ব্লকের গুড়িগুড়িপাল থানায় বিভিন্ন গ্রাম থেকে আদিবাসীরা শিকার করতে গিয়েছিলেন জঙ্গলে। সন্ধেবেলায় স্থানীয় হেতাশোলের জঙ্গলের এক মহিলা পচাগলা দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃতার শরীরে কোনও জামাকাপড় ছিল না। দেহে এতটাই পচন ধরেছিল, যে, রীতিমতো দুর্গন্ধ বেরোচ্ছিল। শুধু তাই নয়, লোকালয় থেকে হেতাশোলের জঙ্গলের দূরত্ব এক কিমি-র বেশি বলে জানা গিয়েছে। গভীর জঙ্গলে মহিলার দেহ এল কোথায় থেকে? ঘটনাটি জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  খবর দেওয়া হয় গুড়িগুড়িপাল থানায়। তবে রাতে আর জঙ্গলে ঢোকেনি পুলিশ। দেহটি উদ্ধার করা হয় শুক্রবার সকালে। মৃতার পরিচয় এখনও জানা যায়নি। আশেপাশে গ্রামে কেউ নিখোঁজ কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।  স্থানীয় বাসিন্দাদের অনুমান,  খুন করার পর হয়তো ওই মহিলার দেহ কেউ বা কারা জঙ্গলে ফেলে দিয়ে গিয়েছে।  ধর্ষণ করে খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। কিন্তু শরীরে পচন ধরল কী করে? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।


 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ১ লক্ষ ২৫ হাজার মহিলা ফ্রেব্রুয়ারিতেই পাবেন ১৫০০ টাকা, বাকিরা কবে থেকে
স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের পাশে নেই TMC, সময় চাইলেন অভিষেক