কুয়াশায় দৃশ্যমানতা কম, গভীর রাতে পুকুরে জলে নামল পুলিশের বাস

Sahajahan Ali |  
Published : Jan 05, 2020, 06:34 PM IST
কুয়াশায় দৃশ্যমানতা কম, গভীর রাতে পুকুরে জলে নামল পুলিশের বাস

সংক্ষিপ্ত

গঙ্গাসাগর মেলাতে পুলিশ কর্মীদের নিয়ে যাওয়ার জন্য বেরিয়েছিল পুলিশের বাস ৷ মেদিনীপুর পুলিশ লাইন থেকে বেরিয়েছিল রাতে ৷ রাত দেড়টা নাগাদ কুশাচ্ছন্ন রাস্তায় একটি বড় ট্রেলারকে পাশ দিতে গিয়ে বিপত্তি ৷ রাজ্য সড়কের পাশে পুকুরে গিয়ে ডুবল বাসটি, আহত চালক ৷ 

ফের কুয়াশার কারণে দুর্ঘটনাতে পড়ল পুলিশ বহনকারী বাস ৷ রবিবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার হোসেনপুর গ্রামে ৷ 

রাত বারোটা নাগাদ মেদিনীপুর পুলিশ লাইন থেকে একটি খালি বাস যাচ্ছিল দাসপুর থানার উদ্দেশ্যে ৷ সেখান থেকে পুলিশ কর্মীদের নিয়ে গঙ্গাসাগর মেলায় বের হবার কথা ভোরে ৷ বাসটি পাঁশকুড়া ঘাটাল রাজ্য সড়ক ধরে যাচ্ছিল ৷ রাত একটার পরে ওই রাস্তায় প্রচন্ড কুয়াশা ছিল৷ যার কারণে রাস্তা ভালো দেখা যাচ্ছিল না বলে জানিয়েছে চালক৷ তাতেও বাসটি কোনওভাবে যাচ্ছিল ৷

দাসপুর থানায় পৌঁছনোর আগে হোসনপুর এলাকায় বাসটি দুর্ঘটনায় পড়ে৷ রাজ্য সড়ক ধরে ধীর গতিতে যাওয়ার চেষ্টা করলেও হটাৎ করে বিপরীত দিক থেকে একটি ট্রেলার প্রচন্ড গতিতে চলে আসে ৷ বড় ট্রেলার কে দ্রুত পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রন হারায় বাসের চালক৷ বাসটি রাস্তা থেকে সোজা গিয়ে পাশে কচুরিপানা ভর্তি একটি পুকুরে নেমে  পড়ে৷

রাত দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শব্দে আশপাশের গ্রামবাসীরা ছুটে এসে চালককে উদ্ধার করে৷ বাসটির অনেকটাই জলে ডুবে গিয়েছিল৷ আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়ে্ছে৷সকালে পুলিশের চেষ্টায় বেশ কিছু কপিকল গিয়ে বাসটিকে দীর্ঘক্ষনের চেষ্টায় পুকুর থেকে তোলে৷     

পাঁচদিন আগেও একই ভাবে ঝাড়গ্রামের নয়াগ্রামে কুয়াশার কারনে ভোরে পুলিশ কর্মীদের নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে পুলিশ কর্মী বোঝাই একটি বাস জলভর্তি জমিতে নেমে পড়েছিল ৷ সেদিন পাঁচজন পুলিশ কর্মী আহত হয়েছিলেন ৷ 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বঙ্গে কত দফায় বিধানসভা নির্বাচন? উত্তর ঝুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার ওপর
মুর্শিদাবাদে ২ বছরের মধ্যেই বাবরি মসজিদ হবেই, বাবরি যাত্রা থেকে আশাবাদী হুমায়ুন কবীর