প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে খুন,গ্রেফতার প্রেমিক ও স্ত্রী

Sahajahan Ali |  
Published : Jan 08, 2020, 11:12 PM IST
প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে খুন,গ্রেফতার প্রেমিক ও স্ত্রী

সংক্ষিপ্ত

গলার নলি কেটে খুন করা হয়েছিল বৃন্দাবন সরকারকে তদন্তে ধরা পড়ে স্ত্রীর যোগ পুরনো প্রেমিককে নিয়ে সংসার করতেই খুন স্ত্রী-প্রেমিকের তদন্তের পরে গ্রেফতার করা হয় স্ত্রী ও প্রেমিককে 

​ ​​মঙ্গলবার সকালে নিজের বাড়ির উঠোনে গলার নলিকাটা অবস্থায় উদ্ধার হয়েছিল এক ব্যাক্তি ৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার রামজীবনপুরে ঘটনাটি ঘটেছিল৷ পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করলো স্ত্রী ও তার প্রেমিককে ৷ বুধবার ঘাটাল আদালতে তোলা হলে তাদের ৫ দিনের জেল হেপাজতে পাঠানো হয় ৷ পুরনো প্রমিককে নিয়ে জীবন কাটাতে স্বামীকে খুন করেছিলেন এক কণ্যা সন্তানের মা ৷ 

মঙ্গলবার সকালে রামজীবনপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃন্দাবন সরকার(৪১) এর গলাকাটা দেহ উদ্ধার হয়েছিল তাঁরই বাড়ির উঠোনে ৷ রাতে স্ত্রী সীমা ও একবছরের কণ্যা সন্তানের সঙ্গে বাড়ির ভেতরে ঘুমিয়েছিলেন বৃন্দাবন বাবু ৷ পেশায় রঙের মিস্ত্রি বৃন্দাবন কিভাবে খুন হলেন তা নিয়ে স্ত্রীও ধন্দ প্রকাশ করেছিলেন ৷ শেষমেষ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে সুত্র পেয়েছিল পুলিশ ৷ মঙ্গলবার রাতেই আটক করা হয়েছিল স্ত্রীকে ৷ বুধবার গ্রেফতার হয় প্রেমিক ও স্ত্রী সীমা ৷ 

 

জানা গিয়েছে, রামজীবনপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সীমা সরকারের সঙ্গে বৃন্দাবনের বিয়ে হয়েছিল তিনবছর আগে ৷ বিয়ের আগে থেকেই প্রতিবেশী যুবক সেখ সামেদ আলির সঙ্গে প্রেম ছিল সীমার ৷ বিয়ের পরেও সেই সম্পর্কে ছেদ পড়েনি ৷ এক কণ্যা সন্তান থাকলেও প্রেমিকের সঙ্গে সম্পর্ক চলছিল ৷ সম্প্রতি তা প্রকাশ্যে আসে ৷ এরপর এই বিষয় নিয়ে স্বামীর সঙ্গে গন্ডগোল চলছিল সীমার ৷ তা থেকেই পথের কাঁটা সরাতে স্বামীকে প্রেমিকের সহযোগীতা নিয়ে গলা কেটে খুন করেছিল সীমাই ৷ 

 

পুলিশ মঙ্গলবার রাতে সীমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানতে পারে ৷ তারপরে গ্রেফতার করা হয় সামেদ আলিকে ৷ দুজনকেই বুধবার গ্রেফতার করে তোলা হয় ঘাটাল মহকুমা আদালতে ৷ সেখানে বিচারক তাঁদের পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ৷ 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'১৫ বছর তৃণমূলকে ভোট দিলাম ঘর পেলাম না!' Banglar Bari প্রকল্পে দুর্নীতির অভিযোগ
প্রতিশ্রুতির বাজেটে আয়ের দিশা কই? রাজ্যের মাথায় ৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা