করোনা আক্রান্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, কোয়ারেন্টাইনে ইমরানের রেলমন্ত্রীও

Published : Jun 08, 2020, 10:23 PM IST
করোনা আক্রান্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, কোয়ারেন্টাইনে ইমরানের রেলমন্ত্রীও

সংক্ষিপ্ত

করোনার কবলে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির করোনভাইরাস পরীক্ষার ফল ইতিবাচক এসেছে \নওয়াজ শরিফ গ্রেফতার হওয়ার পর প্রধানমন্ত্রী হয়েছিলেন আক্রান্ত ইমরান খান মন্ত্রিসভার এক সদস্যও  

করোনাভাইরাসের কবলে পড়লেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। এদিন পিএমএল-এন দলের মুখপাত্র মেরিয়ামুম আওরঙ্গজেব জানান,  শাহিদ খাকান আব্বাসির করোনভাইরাস পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। তিনি আপাতত নিজের বাড়িতেই স্ব-বিচ্ছিন্নতায় রয়েছেন। নওয়াজ শরিফ গ্রেফতার হওয়ার পর পিএমএল-এন দলের সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন শাহিদ খাকান আব্বাসি।

তবে শুধু পাকিস্তানের বিরোধীস দলেই নয়, শাসক দলেও হানা দিয়েছে করোনা। খোদ ইমরান খানের মন্ত্রীসভার এক সদস্যই করোনা পজিটিভ বলে সনাক্ত হয়েছেন। রেলমন্ত্রী শেখ রশিদ আহমদ-এর কোভিড-১৯ পরীক্ষার ফল ইতিবাচক আসার পরই তাঁকে তাঁর বাড়িতেই কোয়ারেন্টাইন করা হয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ই মুখ খুলেছেন শেখ রশিদ। বহু বিতর্কিত মন্তব্যও করেছেন। আবার অনেক সময়ই আজগুবি তথ্য দিয়ে কিংবা অদ্ভূত কাণ্ড করে হাসি মস্করার শিকারও হয়েছেন। প্রকাশ্য জনসভায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিষোদ্গার করতে গিয়ে একবার বৈদ্যুতিক শক খেয়েছিলেন এই পাক মন্ত্রী।

সোমবার রাত অবধি পাকিস্তানে মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,০৩,৬৭১ জন। আর মৃত্য়ু হয়েছে ২,০৬৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৪,৩৫৫ জন। সবচেয়ে বেশি সংক্রমণের দাপট দেখা যাচ্ছে পঞ্জাব প্রদেশে। এই পাকিস্তানি রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা  ৩৮,৯০৩। তার গায়ে গায়েই রয়েছে সিন্ধু প্রদেশ।  

 

PREV
Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.
click me!

Recommended Stories

পাকিস্তানের ঘরে ঢুকে বালোচ বিদ্রোহ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আত্মঘাতী হামলাকারী ২ তরুণীর ছবি
Shehbaz Sharif: 'ভিক্ষা করতে যাই, লজ্জায় মাথা নত হয়', খুলে-আম স্বীকারোক্তি পাকিস্তানের প্রধানমন্ত্রীর