পাকিস্তানে ১০০ বছরের পুরোনো একটি হিন্দু মন্দির ভেঙে ফেলার তীব্র নিন্দা করেছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। তাদের অভিযোগ, জিহাদিরা ওই জায়গায় মাদ্রাসা তৈরির জন্য মন্দিরটি ভেঙেছে। VHP আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়েছে, ইসলামাবাদকে চাপ দেওয়া হোক যাতে সেখানকার হিন্দু ও শিখরা সম্মানের সঙ্গে বাঁচতে পারে।