'বাছাই' করা শব্দে করতে হবে ভারতের নিন্দা, নাগরিকদের পোষা বুলবুলি বানাতে চাইছেন ইমরান

Published : Jul 31, 2020, 07:14 PM ISTUpdated : Jul 31, 2020, 07:18 PM IST
'বাছাই' করা শব্দে করতে হবে ভারতের নিন্দা, নাগরিকদের পোষা বুলবুলি বানাতে চাইছেন ইমরান

সংক্ষিপ্ত

পাক নাগরিকদের একেবারে পোষা বুলবুলি বানাতে চাইছেন ইমরান খান আগেই জানা গিয়েছিল ৫ অগাস্ট তারা কালা দিবস পালন করতে চলেছে এবার কী ভাষায় ভারতের সমাসলোচনা করতে হবে, তাও ঠিক করে দিল পাক সরকার সংবাদমাধ্যমের জন্যও তৈরি হয়েছে আলাদা নির্দেশিকা  

আগামী ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার এক বছর পূর্ণ হবে। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে কাশ্মীর ইস্যুতে ভারতের সমালোচনা করার পরিকল্পনা করেছে ইমরাণ খান সরকার। এবার ওইদিন কী ভাষায় ভারতের সমালোচনা করতে হবে পাক সংবাদমাধ্যম ও নাগরিকদের তাও ঠিক করে দিল সরকারই।

সুক্রবার পাক সরকারের এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে 'অবৈধভাবে' দখল করা জম্মু ও কাশ্মীর-কে ভারতীয় সেনার হাতে তুলে দেওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে। এই কারণে কাশ্মীরি জনগণের প্রতি সংহতি প্রকাশে নির্দিষ্ট কিছু পরিভাষা ব্যবহার করতে হবে।

৫ অগাস্ট দিনটিকে পাকিস্তান ইউম-ই-ইস্তেহসাল ও ঘাসবানা কবজা বলে অভিহিত করছে। এই ভাষাই ব্যবহার করতে হবে পাক সংবাদমাধ্যম ও নাগরিকদের। সেইসঙ্গে আইওজেকে বা ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীর বললে চলবে না। বলতে হবে আইআইওজেকে অর্থাৎ ভারতের অবৈধভাবে দখল করা জম্মু ও কাশ্মীর। জম্মু কাশ্মীরে  ভারত সরকার ও সেনার 'অবৈধ সংযোজন' নয়, বলতে হবে 'অবৈধ পদক্ষেপ'। ডেমোগ্রাফিক রি-ইঞ্জিনিয়ারিং শব্দবন্ধ ব্যবহারেরর বদলে বলতে হবে ডেমোগ্রাফিক জাতিবিদ্বেষ। আর সামরিক অবরোধ ব্যবহার করতে হবে লকডাউন শব্দের বদলে।

পাক সেনা ও আইএসআই ৫ আগস্ট কালা দিবস হিসাবে পালনের আরও বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। সমস্ত টিভি ও রেডিও চ্যানেলগুলিকে ৫ আগস্ট এক মিনিটের নীরবতার পরপরই বাজাতে হবে পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের জাতীয় সংগীত। টিভি চ্যানেলগুলির লোগো কালো করে দিতে হবে। সেইসঙ্গে উপস্থাপকদের পরতে হবে কালো ব্যান্ড।

PREV
Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.
click me!

Recommended Stories

পাকিস্তান সরকারের টার্গেট বালোচরা, পাক পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর থেকেই 'নিখোঁজ' ৬ জন
পাকিস্তানে মসজিদে হামলার দায় কার? দিল্লি-কাবুল একযোগে তুলোধনা করল ইসলামাবাদের