পুজোর আগে গ্লোয়িং ত্বক পেতে হাতে রাখুন মাত্র ১৫ মিনিট, মাত্র ৫ দিনে পাবেন নজরকাড়া লুকস

Published : Sep 26, 2022, 04:57 PM ISTUpdated : Sep 26, 2022, 05:05 PM IST
পুজোর আগে গ্লোয়িং ত্বক পেতে হাতে রাখুন মাত্র ১৫ মিনিট, মাত্র ৫ দিনে পাবেন নজরকাড়া লুকস

সংক্ষিপ্ত

চলছে শেষ মুহূর্তের শপিং। প্রতিদিন বাইরে বেরোতে বেরোতে  ত্বকে এবং চুলেও হাজারো সমস্যা বেড়েছে।  চুল রুক্ষ হয়ে যাওয়ার পাশাপাশি চুল ঝরাও লেগেই রয়েছে। কিন্তু পুজোর আগে গ্লোয়িং ত্বক পেতে নিজের যত্ন তো করতেই হবে। মাত্র ৭ দিনে কীভাবে গ্লোয়িং ত্বক পাবেন, রইল কিছু সহজ টিপস।

পুজো প্রায় দোরগোড়ায় চলে এসেছে। কাশফুল থেকে সাদা মেঘ  ইতিমধ্যেই জানান দিচ্ছে উমা ফিরছে নিজের ঘরে। ইতিমধ্যেই দেবী দূর্গার আগমনে চারিদিকে যেন সাজো সাজো রব। পুজোর আনন্দে খুশির রেশ বাঙালির মনে। পুজোর এই সময়টাতে চাই ত্বকের বাড়তি যত্ন। পাশাপাশি চলছে শেষ মুহূর্তের শপিং। প্রতিদিন বাইরে বেরোতে বেরোতে  ত্বকে এবং চুলেও হাজারো সমস্যা বেড়েছে।  চুল রুক্ষ হয়ে যাওয়ার পাশাপাশি চুল ঝরাও লেগেই রয়েছে। কিন্তু পুজোর আগে গ্লোয়িং ত্বক পেতে নিজের যত্ন তো করতেই হবে। মাত্র ৫ দিনে কীভাবে গ্লোয়িং ত্বক পাবেন, রইল কিছু সহজ টিপস।

অলিভ অয়েল নিয়মিতভাবে মাথায় ব্যবহার করলে খুসকি, চুল পড়ার মতো সমস্যা থেকে অনায়াসেই মুক্তি পাওয়া যায়। শ্যাম্পু করার কিছুক্ষণ আগে বা আগের দিন অলিভ অয়েল গরম করে ভাল করে সারা মাথায় ম্য়াসাজ করুন। তারপর কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে ফেলুন। এতে চুলের উজ্জ্বলতা ফিরে আসবে। স্নান করতে যাবার আগে অলিভ অয়েল দিয়ে সারা বডি ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে স্নান করে নিন। রুক্ষ ত্বকের জন্য অলিভ অয়েল ভীষণ উপকারী। অলিভ অয়েলের সঙ্গে বেসন, টকদই, লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে সারা গায়ে মাখলে ত্বকের প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফিরে আসবে। যাদের ত্বক খুব শুষ্ক , এছাড়াও ত্বক থেকে ছাল ওঠে তাদের ক্ষেত্রে এটা একটি বড় সমস্যা। এই সমস্যায় অনেকেই  ভুগে থাকেন।  এই সমস্যা থেকে মুক্তি পেতে ভীষণ কার্যকরী অলিভ অয়েল। হাতে কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে সারা মুখে ঘষে নিন। তারপর কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর দেখবেন ত্বকের আলগা চামড়াগুলো এমনিতেই উঠে গেছে। এরপর মেক আপ করে নিন।

 

 

ক্লিনজিং-টোনিং-ময়েশ্চারাইজিং এটা হল প্রাথমিক কেয়ার। রাতে ঘুমোতে যাওয়ার আগে নাইটক্রিম মাস্ট। ভাল করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নাইটক্রিম লাগিয়ে তারপর শোবেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে সারা মাথায় ভাল করে অয়েল ম্যাসাজ করুন। তেল গরম করে নিয়ে ভাল করে সারা মাথায় মেখে নিন সকালে উঠে  ধুয়ে নিন। ঠোঁট ফাটা একটি বড় সমস্যা। শুষ্ক ঠোঁটের কারণেই ঠোঁট ফাটে। আর পুজোর সময় ফাটা ঠোঁটে লিপস্টিক পড়লে পুরো সাজটাই বৃথা।  কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে ভাল করে ঠোঁটে মেখে নিন। যা বাজারচলতি লিপবামের থেকে অনেক বেশি কার্যকরী। তাই আর দেরি না করে আজ থেকেই অলিভ অয়েল লাগানো শুরু করুন। আর মাত্র ৭ দিনে ঘরোয়া এই তেল দিয়েই নিজেকে আরও সুন্দর করে তুলুন। 
 

PREV

Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News

click me!

Recommended Stories

ত্বকের বার্ধক্য রোধে হাইলুরনিক অ্যাসিড খুবই কার্যকরী, তবে কিভাবে মাখবেন নিয়ম জেনে নিন
২৫০ গ্রামের স্ক্রু দেওয়া রুপোর পায়েলের ৬টি ডিজাইন