মহালয়ার দিন ভুলেও কিনবেন না ‘এই’ ৫ জিনিস, নাইলে জীবনে দুর্ভোগের সীমা থাকবে না

Published : Oct 09, 2026, 05:30 PM IST
Mahalaya 2026 Date

সংক্ষিপ্ত

মহালয়া পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরু। এই পবিত্র দিনে ভুল জিনিস কিনলে সারা বছর দুর্ভোগ পিছু ছাড়ে না বলেই মনে করেন জ্যোতিষীরা। এই দিনে কী কিনছেন, তার প্রভাব পড়ে আগামী এক বছরের ওপর। তাই এই দিনে ৫টি জিনিস ভুলেও কিনতে না করেন বাস্তু বিশেষজ্ঞরা।

মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা। পিতৃপুরুষদের তর্পণের পর মা দুর্গার আগমনের কাউন্টডাউন শুরু হয় এই দিন থেকেই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দিনটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী। এই দিনে কী কিনছেন, তার প্রভাব পড়ে আগামী এক বছরের ওপর। তাই এই দিনে ৫টি জিনিস ভুলেও কিনতে না করেন বাস্তু বিশেষজ্ঞরা।

*১. লোহার জিনিস:*

মহালয়ার দিনে লোহার তৈরি কোনও বাসন, ছুরি, কাঁচি বা আসবাবপত্র কিনবেন না। লোহা শনি গ্রহের কারক। এই দিনে লোহা কিনলে শনির অশুভ দৃষ্টি পড়ে, আর্থিক ক্ষতি ও কাজে বাধা আসে।

*২. কালো রঙের পোশাক বা জিনিস:*

মহালয়া দেবীর আগমনের দিন, অত্যন্ত শুভ দিন। এই দিনে কালো রঙের জামাকাপড়, জুতো বা ব্যাগ কেনা অশুভ। কালো রঙ নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়।

*৩. ধারালো জিনিস:*

কাঁচি, ছুরি, ব্লেড, পেরেক বা সুচের মতো ধারালো বস্তু মহালয়ার দিনে কেনা উচিত নয়। এতে পরিবারে কলহ, অশান্তি বাড়ে এবং সম্পর্কে তিক্ততা আসে।

*৪. প্লাস্টিকের ফুল বা দেবতার সামগ্রী:*

এই দিন থেকে দেবীপক্ষ শুরু, তাই প্লাস্টিকের বা কৃত্রিম ফুল, মালা কেনা থেকে বিরত থাকুন। সবসময় তাজা ফুল ও মাটির প্রদীপ ব্যবহার করুন।

*৫. পুরনো বা সেকেন্ড হ্যান্ড জিনিস:*

মহালয়ার দিনে পুরনো বা ব্যবহৃত জিনিস কেনা একেবারেই নিষেধ। এতে আগের মালিকের নেগেটিভ এনার্জি আপনার ঘরে ঢোকে বলে মনে করা হয়, যা দুর্ভোগ ডেকে আনে।

PREV
Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Jalpaiguri: বিলিয়ে দিচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা, অসহায় মানুষের পাশে ‘জ্যান্ত উমা’
How To Apply: পরিবেশবান্ধব দুর্গাপুজো করলেই ১ লক্ষ টাকা! গ্রিন দুর্গাপুজো ইভ্যালুয়েশন অ্যাপে কীভাবে করবেন আবেদন?