২০২৭ সালে মকর সংক্রান্তি কবে? ১৪ না ১৫ জানুয়ারি? রইল পুণ্যস্নানের শুভ মুহূর্ত ও তারিখ

Published : Nov 23, 2026, 03:26 PM IST
makar sankranti 2027 date time poush sankranti 2027 shubh muhurat punya snan timing

সংক্ষিপ্ত

আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে মকর সংক্রান্তি কত তারিখে পড়ছে? প্রতি বছর ১৪ বা ১৫ জানুয়ারি এই উৎসব পালিত হয়। দৃকপঞ্চাঙ্গ পঞ্জিকা অনুযায়ী, ২০২৭ সালে কবে পড়ছে পৌষ সংক্রান্তি, রইল তারিখ ও শুভ মুহূর্ত।

আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে মকর সংক্রান্তি কত তারিখে পড়ছে (Makar Sankranti 2027)? আসলে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি হল একটি হিন্দু উৎসব এবং মধ্য শীতকালীন ফসল উদযাপনের উৎসব। প্রতি বছর ১৪ জানুয়ারি বা ১৫ জানুয়ারি এই উৎসবটি পালন করা হয়ে থাকে। এই দিনটিতে সূর্যদেব ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন। আর এই মকর সংক্রান্তির দিন থেকেই সূর্যের দক্ষিণায়ণ থেকে উত্তরমুখী যাত্রা শুরু হয়, যাকে উত্তরায়ণ বলা হয়। সাথে পিঠে-পুলি খাওয়ার প্রচলন তো রয়েছেই।

২০২৭ সালে মকর সংক্রান্তি কবে পড়ছে?

দৃকপঞ্চাঙ্গ পঞ্জিকা অনুযায়ী, ২০২৭ সালের ১৫ জানুয়ারি, শুক্রবার মকর সংক্রান্তি উৎসব পালিত হবে। পঞ্জিকা মতে, ১৪ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থাৎ ভারতীয় সময় আনুমানিক রাত ৯টা ১৪ মিনিটে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। আর যেহেতু এই প্রবেশ সূর্যাস্তের পরে ঘটে, তাই শাস্ত্রমতে পরের দিন সূর্যোদয়ের পরেই পুণ্যকাল ধরা হয়। তাই পঞ্জিকাগুলিতে প্রধান ধর্মীয় অনুষ্ঠানগুলি পরের দিনটিতে তালিকাভুক্ত করা হয়। তাই স্নান-দান ও পুজোর জন্য ১৫ জানুয়ারিই শুভ বলে ধরা হবে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি পড়ছে পৌষ মাসের শেষের দিন অর্থাৎ ৩০ পৌষ, শুক্রবার।

২০২৭ মকর সংক্রান্তির শুভ মুহূর্ত ও তাৎপর্য:

হিন্দু ধর্মে এই দিনটির মাহাত্ম্য অপরিসীম। এই দিন থেকেই দেবতাদের দিন শুরু হয় বলে মনে করা হয়।

- মকর সংক্রান্তি পুণ্যকাল: সকাল ৭টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত - মহা পুণ্যকাল: সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত - সংক্রান্তি মুহূর্ত: রাত ৯টা ১৪ মিনিট (১৪ জানুয়ারি)

এই দিনে গঙ্গাসাগরে পুণ্যস্নান, তিল-গুড় দান এবং পিঠে-পুলি উৎসবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশ্বাস করা হয়, এই দিনে তিল দান করলে পাপ নাশ হয় এবং মোক্ষ লাভ হয়। পশ্চিমবঙ্গে এই দিনটি পৌষ পার্বণ হিসেবে পালিত হয়, বাড়ি বাড়ি তৈরি হয় পাটিসাপটা, পুলি পিঠে, গোকুল পিঠে। অন্যদিকে গুজরাটে ঘুড়ি উৎসব এবং পাঞ্জাবে লোহরি হিসেবে এই উৎসব পালন করা হয়।

PREV
Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

রোজ ধূপ জ্বালাচ্ছেন ঠাকুর ঘরে? অজান্তেই ঝাঁঝরা হচ্ছে ফুসফুস! জানুন কোন ভুলে বাড়ছে বিপদ
Rash Purnima 2026: রাস পূর্ণিমায় শ্রীকৃষ্ণের আরাধনা! সুখ ও সমৃদ্ধি লাভে কোন রাশি কী নিয়মে পুজো করবে জেনে নিন