Nil Sasthi Puja 2026: সন্তান-সন্ততিদের মঙ্গল কামনায় চৈত্র সংক্রান্তির আগের দিন ঘরে ঘরে বিশেষ করে বাঙালি হিন্দু ধর্মালম্বীদের মধ্যে নীল ষষ্ঠী বা নীল পুজোর ব্রত পালন করার চলও আজও অমলিন। কিন্তু জানেন কী কেন এই পুজো করা হয়? জানুন আরও বিশদে।।
সোমবার চৈত্র সংক্রান্তিুর আগের দিন বাংলার ঘরে ঘরে পালন করা হয় নীলষষ্ঠীর ব্রত। এই ব্রত আসলে শিব-পার্বতীর বিয়ের মাসকে স্বরণ করেই পালন করা হয়। তবে বাঙালি গৃহবধূরা সাধারণত সন্তানের আশায় বা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন। সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে এদিন শিব-পার্বতীর আরাধনা করা হয়। শিবলিঙ্গে জল ঢালেন এয়ো স্ত্রীরা।
26
নীলপুজোর ব্রত পালনের নিয়ম
বিশেষ এই দিনে হিন্দু শাস্ত্র মতে রয়েছে নানা আচার। নীলপুজোর ব্রত পালনে সারাদিন নির্জলা উপোস করতে হয়। রাতে ও শুধু পুজার প্রসাদ বা ফল খেয়ে থাকতে হবে। পরদিন সূর্যাস্তের পর স্নান ও প্রার্থনা করে, নিরামিষ আহার করে ব্রত শেষ করলে ভালো ফল লাভ করা যায়।
36
নীলপুজোর ব্রতের মন্ত্র
এইদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে ব্রত সংকল্প করে ' ওম নমো নমঃ তৎসদস্য চৈত্রে মাসি শুক্ল পক্ষে প্রতিপদ্যান্তিথৌ ( নিজের নাম ও গোত্র বলতে হবে) শিব শক্তি ষষ্ঠী প্রীতিকামঃ দেবরহস্যক্তো নীলষষ্ঠী ব্রতমহং করিষ্যে' মন্ত্রটি পাঠ করতে হবে।
সন্ধ্যাবেলায় পরিষ্কার হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তামার কুশাকুশিতে একটু জল নিয়ে 'ওঁ বিষ্ণু ' বলে মুখে এক ফোটা জল নিয়ে এবং ৩ বার একই কাজ করবেন। এবং পুনরায় হাত ধুয়ে নেবেন।। তারপর 'দীপো নম:'বলে যতজন সন্তান তাদের নাম করে ততটি ঘি এর প্রদীপ বা মোমবাতি জ্বালাবেন।
56
শিব ঠাকুরকে স্নান করানোর মন্ত্র
সন্তান প্রাপ্তির আশায় হলে শুধু একটি ঘি এর প্রদীপ না মোমবাতি জ্বালাবেন। তারপর একটি 'ধূপো নম:' বলে ধূপ জ্বালাবেন। তারপর শিবলিঙ্গকে পাথর বা তামার বাটিতে বসিয়ে দুধ,মধু বা পঞ্চমামৃত ( দুধ,দই,ঘি,মধু,চিনি) দিয়ে শিব ঠাকুরকে স্নান করানোর সময় জপ করবেন।
66
নীলষষ্ঠী দেবীর মন্ত্র
ওঁ এতে গন্ধপুষ্পে ষষ্ঠীদেবীয় নম এই মন্ত্রটি পাঠ করতে করতে শিবলিঙ্গের পীঠভাগে নিবেদন করুন কিছু সাদা ফুল ও একটি কাঁচা আম নিবেদন করুন। তারপর ভোগ এবং প্রসাদ নিবেদন করে, ধূপ-দীপ, কাঁসা,ঘন্টা বাজিয়ে মহাদেবের আরতি করুন। এবং হাতে কিছু আতপ চাল, সাদা ফুল ও বেলপাতা নিয়ে ৩ বার অঞ্জলি দিন।
Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.