MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
AP Govt DA Arrear
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
Nabanna New Holidays List
Nabanna Hike
Kolkata Weather Update
Bay Leaf Advantages in Smartphone
DA Hike News
ISRO and Private Sector Collaboration
Natural Home Remedies for Insects
Annapurna Day
West Benga Weather & Rain Alert
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • WB Civic Volunteer News: বাংলায় ভোটের আগেই ছুটিতে সিভিক ভলেন্টিয়াররা! বড় ঘোষণা নির্বাচন কমিশনের

WB Civic Volunteer News: বাংলায় ভোটের আগেই ছুটিতে সিভিক ভলেন্টিয়াররা! বড় ঘোষণা নির্বাচন কমিশনের

WB Civic Volunteer News: ভোট বড় বালাই। ভোট আবহে এবার সিভিক পুলিশ নিয়ে বড় নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। ভোটের সময়ে আর ডিউটি করতে পারবেন না সিভিক ভলেন্টিয়াররা। কিন্তু কেন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Apr 13 2026, 03:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভোটের কাজে থাকতে পারবেন না সিভিক ভলেন্টিয়াররা
Image Credit : Getty

ভোটের কাজে থাকতে পারবেন না সিভিক ভলেন্টিয়াররা

সন্ত্রাসমুক্ত ভোট করতে এবার আরও কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের। জেলায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চলছে এরিয়া ডমিনেটিং। তবে ভোটগ্রহণের দুদিন আগে থেকেই কার্যত ছুটিতে পাঠানো হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের! জেলা প্রশাসনের নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জেলা পুলিশ প্রশাসনের কাছে। আসন্ন নির্বাচনে সন্ত্রাসমুক্ত ও স্বচ্ছ ভোট গ্রহণ নিশ্চিত করতেই এমন একাধিক কড়া পদক্ষেপ নিল জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ভোট সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে
Image Credit : Getty

ভোট সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে

ইতিমধ্যেই জেলায় পৌঁছেছে প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এদিন জেলা শাসকের দফতরে সাংবাদিক সম্মেলনে জেলাশাসক শিল্পা গৌরী সারিয়া-সহ বিধাননগর, বারাসাত, ব্যারাকপুর ও বনগাঁর পুলিশ সুপাররা উপস্থিত থেকে ভোট সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতির বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর বিশেষ প্রতিনিধিরাও।

Related Articles

Related image1
Amit Shah News: 'পাতাল থেকে খুঁজে বের করে সোজা করা হবে', তৃণমূলের গুন্ডাবাহিনী নিয়ে হুঁশিয়ারি শাহের
Related image2
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিলে অ্যাকাউন্টে দুইবার ঢুকবে টাকা! রইল বিরাট আপডেট
35
কী বলছে কমিশনের নির্দেশ
Image Credit : X

কী বলছে কমিশনের নির্দেশ

জেলাশাসক স্পষ্ট ভাষায় জানান, কোনওভাবেই ছাপ্পা ভোট বা ভোটে কারচুপি বরদাস্ত করা হবে না। ভোটারদের ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনও সরকারি কর্মী ভোট প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করলেও তাঁর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

45
বাড়িতে গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা
Image Credit : Asianet News

বাড়িতে গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৮৫ বছরের ঊর্ধ্বে ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য বাড়িতে গিয়েও ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই জেলাজুড়ে স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণের কাজ চলছে। এই সব বুথে ও তার আশপাশে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং থাকবে নজরদারি ক্যামেরা। অতিরিক্ত স্পর্শকাতর বুথে কুইক রেসপন্স টিমের পাশাপাশি তিনটি পর্যন্ত ক্যামেরা বসানো হবে। এছাড়াও, এলাকায় আধিপত্য বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। ভোটের আগেই সিল করে দেওয়া হবে সীমান্ত এলাকা।

55
সিভিক ভলান্টিয়ারদের কোনওভাবেই কাজে লাগানো হবে না
Image Credit : Asianet News

সিভিক ভলান্টিয়ারদের কোনওভাবেই কাজে লাগানো হবে না

ভোটের দু’দিন আগে থেকে সিভিক ভলান্টিয়ারদের কোনওভাবেই কাজে লাগানো হবে না বলেও জানানো হয়েছে। বারাসাত থানা এলাকায় এক সিভিক পুলিশের রাজ্য পুলিশের পোশাক পরা নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বারাসাত জেলা পুলিশ। জেলা নির্বাচন দপ্তর সূত্রে খবর, জেলায় এক হাজারেরও বেশি মহিলা পরিচালিত বুথ থাকছে এবারের নির্বাচনে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিশেষ যানও ইতিমধ্যেই পৌঁছেছে, প্রয়োজনে সেগুলি ব্যবহার করা হবে। সব মিলিয়ে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এবার কোমর বেঁধে মাঠে নেমেছে জেলা প্রশাসন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bageshwar Baba Bengal Controversy: বাঙালিদের নিয়ে বিরুপ মন্তব্য! বাগেশ্বর বাবার বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের
Recommended image2
Now Playing
Tea Garden Workers Bonus: না চেয়েই মিলল ২০ শতাংশ বোনাস! উত্তরবঙ্গের ৩ লক্ষ চা শ্রমিকের মুখে পুজোর আগেই হাসি, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Recommended image3
Kolkata Weather: কলকাতা-সহ একাধিক জেলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা, দুপুর থেকেই বজ্রবিদ্যুতের আশঙ্কা
Recommended image4
Yuva Shakti Card: অক্টোবরেই যুবশক্তি ভরসা কার্ড, কবে থেকে মিলবে ২০০০-৩০০০ টাকা, আবেদনে লাগবে কোন কোন নথি?
Recommended image5
Dilip Ghosh: 'স্বাস্থ্য বলে কিছুই রাখেনি আগের সরকার', ফুড লাইসেন্স বাতিল নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
Related Stories
Recommended image1
Amit Shah News: 'পাতাল থেকে খুঁজে বের করে সোজা করা হবে', তৃণমূলের গুন্ডাবাহিনী নিয়ে হুঁশিয়ারি শাহের
Recommended image2
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিলে অ্যাকাউন্টে দুইবার ঢুকবে টাকা! রইল বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved