আপনার সঙ্গীর জন্ম কি পূর্ণিমায়? চাঁদের মতোই শান্ত ও আকর্ষণীয় হন এরা, জানুন সমুদ্রশাস্ত্র কী বলছে

Published : Nov 24, 2026, 11:35 PM IST
Born in Full Moon

সংক্ষিপ্ত

জ্যোতিষশাস্ত্রের বিশেষ অংশ সমুদ্রশাস্ত্র। এই শাস্ত্র বলছে, পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ব্যক্তিত্বে চাঁদের বিশেষ প্রভাব থাকে। কেমন স্বভাবের হন পূর্ণিমায় জন্মানো ব্যক্তিরা? জানুন তাঁদের বৈশিষ্ট্য ও দুর্বলতা।

জ্যোতিষশাস্ত্রের বিশেষ অংশ সমুদ্রশাস্ত্র। এই শাস্ত্র বলছে, পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ব্যক্তিত্বে চাঁদের বিশেষ প্রভাব থাকে। কেমন স্বভাবের হন পূর্ণিমায় জন্মানো ব্যক্তিরা? জানুন তাঁদের বৈশিষ্ট্য ও দুর্বলতা।

জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ অংশ সমুদ্রশাস্ত্র। এই সামুদ্রিক শাস্ত্র হলো ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি প্রাচীন শাখা। এতে মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ, মুখমণ্ডল, হাতের রেখা, পায়ের গড়ন এবং আঁচিল বা চিহ্ন বিশ্লেষণ করে চরিত্র, স্বভাব ও ভবিষ্যৎ বিচার করা হয়।

এই সমুদ্রশাস্ত্র বলে, পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ব্যক্তিত্বে চাঁদের এক বিশেষ প্রভাব থাকে। প্রচলিত বিশ্বাস, পূর্ণিমার দিনে চাঁদ নিজের ১৬টি কলাতেই পূর্ণ থাকে। তাই এই তিথিতে জন্মানো ব্যক্তিদের স্বভাব, চিন্তাভাবনা ও মানসিকতায় চাঁদের প্রভাব বিশেষ ভাবে লক্ষ করা যায়। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই জাতকরা সাধারণত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন।

কেমন হয় পূর্ণিমায় জন্মানো ব্যক্তিদের স্বভাব?

পূর্ণিমায় জন্মানো ব্যক্তিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাঁদের আকর্ষণীয় ও শান্ত ব্যক্তিত্ব। তাঁদের মুখে আলাদা এক ধরনের ঔজ্জ্বল্য থাকে, যা সহজেই অন্যের নজর কাড়ে। কথা বলার ধরন এবং ব্যবহারের গুণে সহজেই অন্যের মন জয় করতে পারেন তাঁরা। এঁরা বড্ড প্রখর বুদ্ধি সম্পন্ন হন। চাঁদ মনের কারক, তাই অন্যের মনের কথা সহজেই বুঝতে পারেন। অনেক সময় সামনের মানুষ মুখে কিছু বলার আগেই তাঁর মনের কথা বুঝে নেওয়ার ক্ষমতা রাখে এঁরা। এঁরা আবেগপ্রবণ, সংবেদনশীল এবং বুদ্ধিমান হন। সাধারণত উদার মনের মানুষ, কোনও শর্ত ছাড়াই অন্যকে সাহায্য করতে এগিয়ে আসেন। একই সঙ্গে স্বাধীন চিন্তাভাবনায় বিশ্বাসী। কারও চাপ বা নিয়ন্ত্রণে থেকে কাজ করতে পছন্দ করেন না। নিজের নিয়মে জীবন কাটাতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন। কর্মজীবন থেকে পারিবারিক সম্পর্ক, এমনকী প্রেমের ক্ষেত্রেও এঁরা অত্যন্ত বিশ্বস্ত হন।

কী তাঁদের দুর্বলতা?

সব মানুষের মতোই পূর্ণিমায় জন্মানো ব্যক্তিদেরও কিছু দুর্বলতা রয়েছে। এঁরা ছোটখাটো বিষয় নিয়েও অতিরিক্ত চিন্তাভাবনা করেন। ফলে মানসিক অস্থিরতা ও উদ্বেগ বাড়তে পারে। সহজে অন্যকে বিশ্বাস করে ফেলেন, তাই অনেক সময় ঠকতে হয়। অতিরিক্ত আবেগপ্রবণতার কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও দ্বিধায় পড়েন। কখনও খুব আনন্দে থাকেন, আবার পরক্ষণেই মন খারাপ হয়ে যেতে পারে - মেজাজের এই ওঠানামা চাঁদের কলার মতোই।

PREV
Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

পুরীর জগন্নাথ মন্দিরের পতাকায় ‘শূন্য গাঁট’! ঘূর্ণিঝড়ের মধ্যেই বিরল দৃশ্য, শুভ না অশুভ ইঙ্গিত?
২০২৭ সালে মকর সংক্রান্তি কবে? ১৪ না ১৫ জানুয়ারি? রইল পুণ্যস্নানের শুভ মুহূর্ত ও তারিখ