
আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে সরস্বতী পুজো কত তারিখে? বিদ্যা, জ্ঞান ও শিল্পকলার দেবী সরস্বতীর আরাধনা প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয়। জেনে নিন ২০২৭ সালের সরস্বতী পুজোর তারিখ, পঞ্চমী তিথির সময়সূচি ও পুজোর নিয়ম।
বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব সরস্বতী পুজো। বিদ্যা, জ্ঞান, সংগীত এবং শিল্পকলার দেবী সরস্বতীর আরাধনার এই উৎসব প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয়। একে বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমীও বলা হয়ে থাকে। বসন্তের আগমনের সূচনাও এই দিন থেকেই হয়। শিক্ষার্থীদের ভালো পড়াশোনা, বুদ্ধি এবং জ্ঞানের আশীর্বাদের জন্য দেবী সরস্বতীর পুজো করা হয়ে থাকে। আগামী বছর ২০২৭ সালে সরস্বতী পুজো কবে পড়েছে, তা নিয়েই অনেকের মনে প্রশ্ন।
২০২৭ সালে সরস্বতী পুজো পড়েছে ১১ ফেব্রুয়ারি, ২০২৭, বৃহস্পতিবার। ওই দিনই বসন্ত পঞ্চমী পালিত হবে সারা দেশ জুড়ে।
- পঞ্চমী তিথি শুরু: ১০ ফেব্রুয়ারি ২০২৭, বুধবার রাত ১২:৪৪ মিনিটে।
- পঞ্চমী তিথি শেষ: ১১ ফেব্রুয়ারি ২০২৭, বৃহস্পতিবার রাত ১২:২৪ মিনিটে।
উদয়া তিথি অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনটিই সরস্বতী পুজোর জন্য ধরা হবে।
২০২৭ সালে সরস্বতী পুজোর শুভ মুহূর্ত থাকবে ১১ ফেব্রুয়ারি সকাল ৭:০২ মিনিট থেকে দুপুর ১২:৩৫ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যেই দেবীর অঞ্জলি দেওয়া সবচেয়ে শুভ বলে মনে করা হয়।
১. এদিন সকালে স্নান করে হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরা শুভ। দেবী সরস্বতী বাসন্তী রঙের পোশাক বেশি পছন্দ করেন, কারণ এটি বসন্ত ও জ্ঞানের প্রতীক।
২. পুজোর জায়গায় দেবীর মূর্তি বা ছবি স্থাপন করে সাদা ফুল, পলাশ ফুল, আমের মুকুল, বেলপাতা দিয়ে পুজো করুন।
৩. দেবীর সামনে বই, খাতা, বাদ্যযন্ত্র রাখুন। বিশ্বাস করা হয়, এই দিন বইয়ে হাত না দিয়ে দেবীর আশীর্বাদ নিলে বিদ্যালাভ হয়।
৪. পুজোতে দোয়াত-কলম দিয়ে হাতেখড়ি দেওয়া হয় ছোটদের। এটি অত্যন্ত শুভ।
৫. পুজোর প্রসাদে খিচুড়ি, লাবড়া, কুলের চাটনি, বোঁদে রাখা আবশ্যিক।
এই দিন ভুলেও কালো পোশাক পরবেন না এবং আমিষ খাবার গ্রহণ করবেন না।