Vastu Tips: নজর লেগে ঘরে কি অমঙ্গল হচ্ছে? এই ৪টি শক্তিশালী টোটকায় মিলবে মুক্তি

Published : Jun 26, 2026, 09:18 AM IST

Vastu Tips: আপনার হাসিখুশি পরিবারের উপর কি কারও কুনজর পড়েছে? বাস্তুশাস্ত্রের এমন ৪টি শক্তিশালী ও সহজ টোটকা জেনে নিন, যা বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি ফিরিয়ে আনবে।

PREV
14
রক সল্ট বা সামুদ্রিক লবণ দিয়ে ঘর-বারান্দা মুছুন
যেকোনো নেগেটিভ এনার্জি প্রথমে সদর দরজা বা জানলা দিয়ে বাড়িতে ঢোকে। তাই বাড়ির প্রবেশদ্বারকে ত্রুটিমুক্ত রাখা খুব জরুরি। এর জন্য সপ্তাহে অন্তত দু'বার, বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার, ঘর মোছার জলে কিছুটা রক সল্ট বা সামুদ্রিক লবণ মিশিয়ে নিন। এই জল দিয়ে সদর দরজা ও তার চারপাশ মুছলে নেগেটিভিটি দূর হয়।
24
বাস্তুদোষ কাটাতে ফিটকিরি
যদি আপনার মনে হয় যে পরিবারের সদস্যদের স্বাস্থ্য, সন্তানদের পড়াশোনা বা আপনার ব্যবসা কুনজরের শিকার হয়েছে, তাহলে এই ফিটকিরির টোটকা প্রয়োগ করুন। একটি পরিষ্কার কালো কাপড়ে ফিটকিরির একটি ছোট টুকরো বেঁধে নিন। এই পুঁটলিটি আপনার বাড়ির সদর দরজার ভেতরে বা বাইরে ঝুলিয়ে দিন। আপনি কর্মক্ষেত্রে থাকলে, দোকানের কাউন্টার বা অফিসের কেবিনেও এটি লুকিয়ে রাখতে পারেন। এটি আপনাকে কুনজর থেকে রক্ষা করবে।
34
'ওম' চিহ্ন আঁকুন
বাস্তুশাস্ত্রে সদর দরজার চৌকাঠকে খুব পবিত্র বলে মনে করা হয়। এই চৌকাঠকে শক্তিশালী করলে আপনি যেকোনো কুনজরকে বাড়িতে প্রবেশ করতে বাধা দিতে পারেন। এর জন্য আপনার সদর দরজার ওপরে কেশর এবং গরুর ঘি মিশিয়ে 'স্বস্তিক' বা 'ওম' চিহ্ন আঁকুন। এছাড়া পঞ্চমুখী হনুমানের ছবি বা ঘোড়ার নালও লাগাতে পারেন।
44
কর্পূরের ধোয়া দিন বাড়িতে
শাস্ত্র মতে, সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যায় বাড়িতে নেগেটিভ এনার্জি এবং কুনজরের প্রভাব সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এটি দূর করতে প্রতিদিন সন্ধ্যায় একটি মাটির প্রদীপ বা পিতলের পাত্রে ২-৩টি কর্পূরের টুকরো এবং ২টি লবঙ্গ রাখুন। এবার সেগুলিতে আগুন ধরিয়ে দিন। এর ধোঁয়া বাড়ির প্রতিটি কোণায় দেখান। এতে বাড়ির পরিবেশ শুদ্ধ হয়।
Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.
Read more Photos on
click me!

Recommended Stories