Akash Deep Ruled Out IPL 2026: হর্ষিত রানার পর এবার চোট পেয়ে ছিটকে গেলেন আকাশদীপ, আইপিএলের আগে নাইটে আঁধার

Published : Mar 21, 2026, 03:44 PM IST
Aakash Deep and Bumrah

সংক্ষিপ্ত

Akash Deep Ruled Out IPL 2026: আইপিএল শুরুর মুখে নাইট রাইডার্স শিবিরে ফের বড় ধাক্কা। হর্ষিত রানা-র পর এবার চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন বাংলার পেসার আকাশদীপ। বাংলার এই তারকা পেসারের কাঁধে চোট ছিল বলে প্রাথমিক খবর।

Akash Deep Ruled Out IPL 2026: আইপিএল শুরুর মুখে নাইট রাইডার্স শিবিরে ফের বড় ধাক্কা। হর্ষিত রানা-র পর এবার চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন বাংলার পেসার আকাশদীপ। বাংলার এই তারকা পেসারের কাঁধে চোট ছিল বলে প্রাথমিক খবর। আইপিএল ২০২৬ নিলামে শুরুতে আকাশ দীপ অবিক্রিত থেকে যান। পরে 'অ্যাক্সেলারেটেড রাউন্ড'-এ মাত্র ১ কোটি টাকায় কিনেছিল কেকেআর। ডাক্তাররা চোট পরীক্ষার পর জানিয়েছেন, আকাশদীপের পক্ষে এবারের আইপিএলে খেলা সম্ভব নয়। আগামী ২৯ মার্চ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করছে নাইট রাইডার্স। তার আগে আকাশদীপ ছিটকে যাওয়ার আইপিএল শুরুর মুখে বড় সমস্যায় পড়ল কেকেআর।

রানা, আকাশদীপ ছিটকে গেলেন, অনিশ্চিত পাথিরানাও

কদিন আগেই দলের বড় তারকা পেসার হর্ষিত রানা চোটের কারণে ছিটকে গিয়েছেন। টি-২০ বিশ্বকাপের আগে চোট পেয়ে টিম ইন্ডিয়ার স্কোয়াড থেকেও ছিটকে গিয়েছিলেন হর্ষিত। শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানাও চোটের কারণে এপ্রিলের মাঝ পর্যন্ত খেলতে পারবেন না। ফলে দলের পেস আক্রমণ নিয়ে মাথায় হাত আজিঙ্কা রাহানের দলের। এখন শাহরুখ খানের দলের পেসার হিসাবে থাকছেন বৈভব আরোরা, কার্তিক ত্যাগি, উমরন মালিক ও জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবিন। খুব সম্ভবত উমরন মালিক ও কার্তিক ত্যাগিকে প্রথম ম্য়াচে স্পেশালিস্ট পেসার হিসাবে খেলানো হতে পারে। দুই স্পিনার হিসাবে খেলতে পারেন সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। থাকছেন কিউই স্পিনার-অলরাউন্ডার রচিন রবীন্দ্রকেও। হাত ঘোরাতে দেখা যেতে পারে ২৫ কোটি ২৯ লক্ষ টাকার অজি পেস-অলরাউন্ডার ক্যামেরুন হোয়াইটকেও।

এক কোটিতে আকাশদীপকে নিয়েছিল কলকাতা

আইপিএল ২০২৬ মেগা নিলামের আগে আকাশদীপকে ছেড়ে দিয়েছিল লখনৌ সুপার জায়েন্স (LSG)। আগের নিলামে এলএসজি আকাশদীপকে ৮ কোটি টাকায় কিনেছিল। কিন্তু পরে ডেভিস মিলারের-এর সঙ্গে তাঁকেও দল থেকে বাদ দেওয়া হয়। অর্থাৎ, আগের চুক্তির তুলনায় তার বেতন ৭ কোটি টাকা কমে যায়। এখন আইপিএল ২০২৬-এ কেকেআরের হয়ে খেলছেন আকাশদীপ। দলে তার সঙ্গে রয়েছেন পেস বোলার বৈভব আরোরা, উমরন মালিক এবং কার্তিক ত্যাগি।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ronaldo Injury Update: বিশ্বকাপের আগে বড় ধাক্কা! চোটের জন্য পর্তুগাল দলে থেকে বাদ রোনাল্ডো?
Dwayne Bravo: 'ওরা যখন ফোন করেছিল বাড়িতে ২ বান্ধবী...' প্রকাশ্যে বেফাঁস মন্তব্য ব্র্যাভোর