Dwayne Bravo: 'ওরা যখন ফোন করেছিল বাড়িতে ২ বান্ধবী...' প্রকাশ্যে বেফাঁস মন্তব্য ব্র্যাভোর

Published : Mar 21, 2026, 02:49 PM IST
Dwayne Bravo

সংক্ষিপ্ত

Dwayne Bravo: আইপিএল-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মেন্টর ডোয়েন ব্র্যাভো সাংবাদিক বৈঠকে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন। তাঁর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই ওয়েস্ট ইন্ডিজের (West Indies) এই প্রাক্তন অলরাউন্ডারের মনোভাব নিয়ে প্রশ্ন তুলছেন।

DID YOU KNOW ?
বিতর্কে ডোয়েন ব্র্যাভো
আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডোয়েন ব্র্যাভো সাংবাদিক বৈঠকে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন।

Kolkata Knight Riders: সাংবাদিক বৈঠকে সবার সামনে বিতর্কিত মন্তব্য করে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) বিড়ম্বনায় ফেলে দিলেন দলের মেন্টর ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। তিনি দলের প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar), সহকারী কোচ শেন ওয়াটসন (Shane Watson) ও অধিনায়ক অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) সঙ্গে সাংবাদিক বৈঠকে হাজির হন। সেখানেই ওয়েস্ট ইন্ডিজের (West Indies) এই প্রাক্তন অলরাউন্ডার বলে বসেন, ‘ওরা যখন আমাকে ফোন করেছিল, তখন আমার বাড়িতে দুই বান্ধবী ছিল।’ সেই সময় ওয়াটসনের সঙ্গে কথা বলছিলেন ব্র্যাভো। একইসঙ্গে তিনি অভিষেকের দিকেও তাকিয়েছিলেন। রাহানে দলের মেন্টরকে মনে করিয়ে দেন, মাইক্রোফোন অন করা আছে। সে কথা শুনে আক্ষেপ করেন ব্র্যাভো। তিনি বুঝতে পারেন, ভুল করে ফেলেছেন। কিন্তু তখন আর কিছু করার ছিল না। কেকেআর-এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া থেকে এই ভিডিও সরিয়ে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু কেকেআর-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে না থাকলেও, অনেকেই এই ভিডিও শেয়ার করেছেন। ফলে কেকেআর-এর পক্ষে বিড়ম্বনা এড়ানো সম্ভব হচ্ছে না।

ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে ব্যর্থ ব্র্যাভো

ক্যারিবিয়ানদের সঙ্গে ভারতীয়দের জীবনযাপনের পার্থক্য রয়েছে। ক্যারিবিয়ানদের মূল্যবোধ, জীবন সম্পর্কে ধারণা, সম্পর্ক ভারতীয়দের চেয়ে আলাদা। ফলে রাহানে-অভিষেকরা যেরকম জীবনযাপন করেন, ব্র্যাভোর দিন সেভাবে কাটে না। কিন্তু সেটা তাঁর ব্যক্তিগত জীবন। মাঠের বাইরে তিনি কী করেন, কীভাবে থাকেন, সেটা একান্তভাবেই তাঁর ব্যক্তিগত। তিনি প্রকাশ্যে সে বিষয়ে কিছু না বললে বিতর্ক তৈরি হত না। কিন্তু কেকেআর মেন্টর নিজেই সাংবাদিক বৈঠকে ব্যক্তিগত জীবন নিয়ে যে মন্তব্য করলেন, তাতে তিনি অনেকেরই শ্রদ্ধা হারিয়ে ফেললেন।

 

 

প্রথম ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত কেকেআর

২৯ মার্চ এবারের আইপিএল-এ (IPL 2026) নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) মুখোমুখি হবে কেকেআর। এখন সেই ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত রাহানেরা। তাঁরা ২৫ মার্চ মুম্বই উড়ে যাবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৯
২৯ মার্চ প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি কেকেআর।
২৯ মার্চ এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।
Read more Articles on
click me!

Recommended Stories

KKR IPL 2026: নতুন মরশুমে নয়া লক্ষ্য! সাফ জানিয়ে দিলেন নাইট অধিনায়ক রাহানে
Mumbai Indians IPL 2026: পাঁচটা ট্রফি, কিন্তু ২০২০ সালের পর খালি হাত! হার্দিকের নেতৃত্বে কি ঘুরে দাঁড়াবে মুম্বই?