Allan Elias: ম্যাঞ্চেস্টার সিটিতে সই করলেন নতুন তারকা! ব্রাজিলিয়ান এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি?

Published : Aug 31, 2026, 08:38 PM IST
Allan Elias: ম্যাঞ্চেস্টার সিটিতে সই করলেন নতুন তারকা! ব্রাজিলিয়ান এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি?

সংক্ষিপ্ত

Allan Elias: ব্রাজিলের ২২ বছর বয়সী উইঙ্গার অ্যালান ইলিয়াসকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি। পালমেইরাস থেকে আসা এই তারকা পাঁচ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন দলে। তাঁর মতে, বিশ্বের অন্যতম সেরা ক্লাবে যোগ দিতে পেরে তিনি উত্তেজিত।

Allan Elias: ম্যাঞ্চেস্টার সিটি তাদের নতুন সাইনিংয়ের কথা ঘোষণা করল। সোমবার ক্লাব জানিয়েছে, তারা ব্রাজিলের উইঙ্গার অ্যালান ইলিয়াসকে (Allan Elias) সই করিয়েছে। ক্লাবের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "ম্যাঞ্চেস্টার সিটি অ্যালান ইলিয়াসকে সই করানোর প্রক্রিয়া শেষ করেছে, এখন শুধু আন্তর্জাতিক ছাড়পত্রের অপেক্ষা। ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে আসা এই দুর্দান্ত উইঙ্গার পাঁচ বছরের চুক্তি করেছেন, যা ২০৩১ সালের গ্রীষ্মকাল পর্যন্ত চলবে।" এনজো মারেস্কার প্রথম একাদশে তিনি এলিয়ট অ্যান্ডারসন, জেরেমি মোঙ্গা, জেরোনিমো রুলি এবং আয়ুব বুয়াদ্দির পর নতুন সংযোজন। ২২ বছর বয়সী এই ফুটবলারটি মূলত, রাইট উইঙ্গার হিসেবে খেলেন। তবে তিনি মিডফিল্ড বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। এমনকি ব্রাজিলের লিগ লিডারদের হয়ে ফুল-ব্যাক পজিশনেও খেলেছেন।

পালমেইরাস থেকে ইউরোপে আসা তারকাদের মধ্যে অ্যালান নতুনতম। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে ডিফেন্ডার ভিটোর রেইস এবং ২০১৭ সালে গ্যাব্রিয়েল জেসুসও এই ক্লাব থেকেই ইতিহাদে এসেছিলেন।

FA Cup Final: ক্লান্ত ম্যান সিটি, ট্রফি-খরায় ভুগছে চেলসি! ওয়েম্বলিতে শেষ হাসি হাসবে কে? হাড্ডাহাড্ডি এফএ কাপ ফাইনাল

'স্বপ্নের মতো লাগছে', বললেন নতুন তারকা

ব্রাজিলিয়ান অ্যাটাকারদের সহজাত স্কিল ও ফ্ল্যায়ার রয়েছে অ্যালানের খেলায়। এনজো মারেস্কার স্কোয়াডে যোগ দিতে পেরে তিনি খুবই উত্তেজিত। ক্লাবের বিবৃতিতে অ্যালান বলেন, "এটা আমার জন্য এক পরাবাস্তব মুহূর্ত। বিগত ১৫ বছরে ম্যাঞ্চেস্টার সিটি যা জিতেছে, তাতে খেলোয়াড়দের কাছে এটা বিশ্বের অন্যতম আকর্ষণীয় ক্লাব। আজ এখানে বসে বলতে পারা যে আমি এই ক্লাবে যোগ দিয়েছি, এটা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত।"

তিনি আরও যোগ করেন, "আমি পালমেইরাসকে ভালোবাসি এবং সারাজীবন বাসব। কিন্তু সিটিতে আসার সিদ্ধান্তটা খুব সহজ ছিল। আমি আমার সেরাটা দিয়ে ফুটবল খেলতে চাই। আর সিটির কর্তাদের সঙ্গে কথা বলে আমি বুঝেছি, আমার স্বপ্নপূরণের জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। আমি ম্যাঞ্চেস্টার সিটির সমর্থকদের কথা দিচ্ছি, এই সুযোগের সদ্ব্যবহার করতে আমি আমার সবকিছু উজাড় করে দেব। এখন কঠোর পরিশ্রম শুরু হবে। আমি অনুশীলনে ১০০ শতাংশ দেব এবং ম্যানেজারের কাছে নিজেকে প্রমাণ করার সেরা চেষ্টা করব। আমার লক্ষ্য হল সিটিকে ট্রফি জিততে সাহায্য করা। যদি আমি সেটা করতে পারি, তাহলে আমার স্বপ্ন সত্যি হবে।"

Leicester City: ইংলিশ ফুটবল লিগে তৃতীয় ডিভিশনে নেমে গেল বাংলাদেশের হামজা চৌধুরীর লেস্টার সিটি

'দুর্দান্ত খেলোয়াড়', স্বাগত জানালেন ডিরেক্টর অফ ফুটবল

ডিরেক্টর অফ ফুটবল হুগো ভিয়ানা যোগ করেছেন, “অ্যালান একজন সত্যিই দুর্দান্ত খেলোয়াড় এবং আমরা মনে করি ও দলের জন্য একটি বড় সংযোজন হবে। ও ওর ছোট কেরিয়ারে দেখিয়েছে যে সেরা হওয়ার জন্য ও লড়াই করতে জানে। ম্যাঞ্চেস্টারে এসে সিটির খেলোয়াড় হওয়ার চ্যালেঞ্জ নেওয়াটা তারই আর একটা উদাহরণ।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Real Madrid: মালাগাকে উড়িয়ে দিল রিয়াল, মোরিনহোর কোচিংয়ে টানা তিন নম্বর জয় বেলিংহ্যাম-এমবাপের গোলে