Argentina vs Egypt: আর মাত্র কিছুক্ষণ পরেই নামছে আর্জেন্টিনা! সবার নজর তাঁর দিকে, ইজিপ্ট কোচ বললেন "আমার দলে ২৬ জন মেসি"

Published : Jul 07, 2026, 08:44 PM IST
Argentina vs Egypt: আর মাত্র কিছুক্ষণ পরেই নামছে আর্জেন্টিনা! সবার নজর তাঁর দিকে, ইজিপ্ট কোচ বললেন "আমার দলে ২৬ জন মেসি"

সংক্ষিপ্ত

Argentina vs Egypt: রাউন্ড অফ ১৬-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় সময় মঙ্গলবার রাতে, আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম ইজিপ্ট (Argentina vs Egypt)। ইতিমধ্যেই ব্রাজিল এবং পর্তুগাল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাই সবার চোখ এখন তাঁর দিকে।

Argentina vs Egypt: রাউন্ড অফ ১৬-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় সময় মঙ্গলবার রাতে, আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম ইজিপ্ট (Argentina vs Egypt)। ইতিমধ্যেই ব্রাজিল এবং পর্তুগাল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাই সবার চোখ এখন তাঁর দিকে। লিওনেল মেসি কি পারবেন? রোনাল্ডো পারেননি, ভিনিসিয়াস পারেননি! মেসি ছাড়া একমাত্র এমবাপে রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং সাথে অবশ্যই হালান্ড (Argentina vs Egypt live)। 

আর মাত্র কিছুক্ষণ পরেই নামছে আর্জেন্টিনা!

তাই এই ম্যাচের আগে উত্তেজনার পারদ চড়ছে ক্রমশই। লিওনেল মেসির জন্য নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এই মুহূর্তে তিনি গোলস্কোরারদের তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে টাইব্রেকারে ম্যাচে জিতে রাউন্ড অফ ১৬-এ পৌঁছেছে ইজিপ্ট। ফলে, তারাও যথেষ্ট আত্মবিশ্বাসী। সেই জায়গায় দাঁড়িয়েই, ইজিপ্ট কোচ বলেছেন, “ওদের দলে মেসি থাকতে পারে। তবে আমাদের দলে সালাহ্‌ আছে। যে ফুটবলার যে কোনও প্রতিপক্ষকে একাই শেষ করে দিতে পারে। আমাদের দলে ২৬ জন মেসি আছে। তাই আমরা মেসিকে নিয়ে ভাবছি না। দলের ছেলেদের বলেছি, মাঠে নেমে নিজেদের খেলাটা খেলো। দেখিয়ে দাও ওরা কাদের বিরুদ্ধে নেমেছে।"

সবার নজর তাঁর দিকে, ইজিপ্ট কোচ বললেন "আমার দলে ২৬ জন মেসি"

আর্জেন্টিনা কোচ স্কালোনির কথায়, “আমরা চারটে ম্যাচই জিতেছি। তাতে আমি যথেষ্ট খুশি। কিন্তু আগের দিন রক্ষণের সময় গতির কিছুটা অভাব হচ্ছিল। তাই কেপ ভার্দে বল পাচ্ছিল। আমরা রক্ষণের সময়েও গতিশীল ফুটবল খেলতে ভালোবাসি। সেটাই ইজিপ্টের বিরুদ্ধে খেলতে হবে।”

মাঠের বাইরের আলোচনা এবং তর্ক তো চলছেই। অপেক্ষা মাত্র কয়েক মিনিটের। রাউন্ড অফ ১৬-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় সময় মঙ্গলবার রাতে, আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম ইজিপ্ট। ইতিমধ্যেই ব্রাজিল এবং পর্তুগাল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাই সবার চোখ এখন তাঁর দিকে।

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Shapoor Zadran Death: ৩৮ বছর বয়সে আফগান কিংবদন্তি ক্রিকেটার জাদরানের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন রশিদ খানরা
MS Dhoni Birthday: ধোনির জন্মদিনে রক্তদান শিবির, মহৎ উদ্যোগ অনুরাগীদের