Argentina vs England: ফকল্যান্ড যুদ্ধ, 'হ্যান্ড অফ গড,' বিশ্বকাপে ফিরছে ৪ দশক পুরনো বিতর্ক

Published : Jul 15, 2026, 02:55 PM IST
Argentina v England Diego Maradona

সংক্ষিপ্ত

Diego Maradona: বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) আর্জেন্টিনা-ইংল্যান্ড (Argentina vs England) ম্যাচের প্রসঙ্গ এলেই প্রয়াত দিয়েগো মারাদোনার কথা উঠে আসে। এই কিংবদন্তি চার দশক আগে শেষবার বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। কিন্তু সেই ম্যাচে তিনি যে নজির গড়েছিলেন, সেটা নিয়ে আজও আলোচনা চলে।

DID YOU KNOW ?
মারাদোনার 'হ্যান্ড অফ গড'
১৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবল কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে 'হ্যান্ড অফ গড' গোল করেন দিয়েগো মারাদোনা।

Argentina vs England: বিশ্বকাপ (FIFA World Cup 2026) সেমি-ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কোনও সাধারণ ম্যাচ নয়। এবারও ফকল্যান্ড যুদ্ধ (Falklands War), 'হ্যান্ড অফ গড'-এর (Hand of God) মতো ঘটনার প্রভাব পড়ছে। প্রয়াত দিয়েগো মারাদোনার (Diego Maradona) ছেলে দিয়েগো মারাদোনা জুনিয়রই (Diego Maradona Jr.) সে কথা বলছেন। তিনি স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার বাবা এই ম্যাচকে সাধারণ ম্যাচ হিসেবে দেখতেন না। এই ম্যাচ আর একটা সাধারণ ম্যাচ নয়। আমরা অনেক কথাই বলতে পারি। কিন্তু এই ম্যাচ সাধারণ ম্যাচ হবে না। স্বাভাবিক ম্যাচও হবে না।’

ফিরছে ৪ দশকের পুরনো বিতর্ক

দিয়েগো মারাদোনা জুনিয়র আরও বলেছেন, ‘আর্জেন্টিনা ও মারাদোনার সব অনুরাগীর কাছে এই ম্যাচ এক বিশেষ অনুষ্ঠান। এই ম্যাচ ফকল্যান্ড ও সেখানে আমাদের যত ভাই মারা গিয়েছেন, সে সব কথা মনে করিয়ে দেয়। তারপর ১৯৮৬ সালে আমার বাবার সঙ্গে যা হয়েছিল, সে কথাও মনে করিয়ে দেয় এই ম্যাচ। আমার বাবা এক ঐতিহাসিক ম্যাচ জিতেছিলেন। তারপর থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও ম্যাচই স্বাভাবিক থাকেনি।’

জয় পাবে আর্জেন্টিনা, আশাবাদী মারাদোনার ছেলে

দিয়েগো মারাদোনা জুনিয়রের আশা, বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে যাবে আর্জেন্টিনা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই ম্যাচ কখনও স্বাভাবিক ম্যাচ হবে না। এই ম্যাচ আমাদের জাতীয় দলের জন্য কঠিন ম্যাচ হতে চলেছে। এটা সত্যি যে ইংল্যান্ড ভালো খেলছে। কিন্তু দেখুন, ওদের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হতে হবে এবং হারাতে হবে। দুই দলের জন্যই কাজ কঠিন।’

ফুটবল মাঠে ফকল্যান্ড যুদ্ধের প্রভাব

১৯৮২ সালের এপ্রিলে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ শুরু হয়। ৭৪ দিন ধরে চলে এই যুদ্ধ। যুদ্ধে ৯০৭ জনের প্রাণ যায়। তারপর ১৯৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করেন মারাদোনা। তাঁর প্রথম গোল ছিল 'হ্যান্ড অফ গড'। এই যুদ্ধ ও গোলের স্মৃতি ফিরে আসছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯৮২
১৯৮২ সালে আর্জেন্টিনা-ইংল্যান্ডের মধ্যে ফকল্যান্ড যুদ্ধ হয়।
১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে ৭৪ দিন ধরে যুদ্ধ চলে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

ফুটবলে হলুদ কার্ড ও লাল কার্ড দেখানো কবে থেকে চালু হয়? ইতিহাস জানলে অবাক হবেন
Spain vs France Semifinal: সব জারিজুরি শেষ এমবাপে-ডেম্বেলের! ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন