Argentina vs England: বিশ্বকাপের উত্তেজনা তুঙ্গে, এবার শুরু শেষ চারের লড়াই। ২১ বছর পর, বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। এই হাই-ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচের আগেই মাঠের বাইরের লড়াই শুরু (Argentina vs England)। আটলান্টা স্টেডিয়ামে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে আর্জেন্টিনাকেে রীতিমতো হুঁশিয়ারি দিলেন ইংল্যান্ডের প্রাক্তন উইঙ্গার জো কোল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, টমাস টাচেলের প্রশিক্ষণে থাকা ইংল্যান্ড ফুটবল দল নাকি আর্জেন্টিনাকে হারিয়ে দেবে এবং মেসির খেলা শেষ করে দেবে।
দীর্ঘ ২১ বছর পর, ফুটবলের এই দুই চিরশত্রু কোনও আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হতে চলেছে। এর আগে বিশ্বকাপের ইতিহাসে পাঁচবার (১৯৬২, ১৯৬৬, ১৯৮৬, ১৯৯৮, ২০০২) এই দুই দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। শেষবার ২০০২ সালে, জাপানে মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচে, ডেভিড বেকহ্যামের একমাত্র পেনাল্টি থেকে করা গোলে জিতেছিল ইংল্যান্ড। জো কোলের বিশ্বাস, ইংল্যান্ডের আক্রমণভাগ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এবারও হারিয়ে দেবে।
প্রাক্তন এই ইংল্যান্ড ফুটবলারের কথায় "আমাদের লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে দিতে হবে। এই ম্যাচে আমরা ওকে ঘুম পাড়িয়েই ছাড়ব। ইংল্যান্ডের অ্যাটাকিং লাইনের সামনে আর্জেন্টিনা ভেঙে পড়বে।" প্রসঙ্গত, ইংল্যান্ড এমনিতেই নরওয়ের বিরুদ্ধে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেমিফাইনালে উঠেছে। সেই দলেরই প্রাক্তন ফুটবলার জো কোল এবার সেমিফাইনালে নামার আগে আর্জেন্টিনাকে হুঁশিয়ারি দিলেন।
প্রসঙ্গত, বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম চারটি দল সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে। এই চারটি দল হল যথাক্রমে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন এবং ইংল্যান্ড। অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা জিতল ৩-১ গোলে। ম্যাচ শেষে সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা, জুলিয়ান আলভারেজের বিশ্বমানের গোল! টিমগেমে সুইজারল্যান্ডকে উড়িয়ে দিলেন মেসিরা।
ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।