Bellingham Dating Rumours: মেসিদের বিরুদ্ধে নামার আগে মিস ইউনিভার্সের সঙ্গে বেলিংহ্যামের সম্পর্ক ঘিরে জোর জল্পনা

Published : Jul 13, 2026, 02:23 PM IST
Jude Bellingham Dating Rumours

সংক্ষিপ্ত

Bellingham Dating Rumours: ফুটবল বিশ্ব এখন সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্য়ান্ড ম্যাচকে ঘিরে কাঁপছে। বৃহস্পতিবার রাতে (ভারতীয় সময়) আটলান্টা স্টেডিয়ামে হতে চলা মেসি বনাম হ্যারি কেন ব্রিগেডের দ্বৈরথ নিয়ে ফুটবল বিশ্ব তোলপাড়।

Bellingham Dating Rumours: ফুটবল বিশ্ব এখন সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্য়ান্ড ম্যাচকে ঘিরে কাঁপছে। বৃহস্পতিবার রাতে (ভারতীয় সময়) আটলান্টা স্টেডিয়ামে হতে চলা মেসি বনাম হ্যারি কেন ব্রিগেডের দ্বৈরথ নিয়ে ফুটবল বিশ্ব তোলপাড়। দীর্ঘ ৬০ বছর পর ইংল্যান্ডের বিশ্বকাপ ফাইনালে ওঠার ম্যাচে সবচেয়ে বড় ভরসার নাম জুড বেলিংহ্য়াম। যার জোড়া গোলে নরওয়ে-কে কোয়ার্টার ফাইনালে হারায় ইংল্যান্ড। এবার অন্য এক কারণে আলোচনায় উঠে এসেছেন ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার জুড বেলিংহ্যাম। মেক্সিকোর বর্তমান মিস ইউনিভার্স ফতিমা বোশকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা। ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টিকটকে দু'জনকে নিয়ে অসংখ্য ছবি, ভিডিও এডিট ও পোস্ট ভাইরাল হয়েছে। অনুরাগীদের একাংশ চাইছেন, বাস্তব জীবনেও এই দুই তারকা একে অপরের সঙ্গী হোন।

বেলিংহ্যাম-ফতিমা শেখ ‘পাওয়ার কাপল’

সোশ্যাল মিডিয়ার ভাষায় এই ধরনের কল্পিত জুটিকে বলা হয় "শিপিং"। অর্থাৎ, বাস্তবে কোনও সম্পর্ক না থাকলেও দুই জনপ্রিয় ব্যক্তিত্বকে একসঙ্গে কল্পনা করে নানা ধরনের কনটেন্ট তৈরি করেন অনুরাগীরা। এবার সেই তালিকায় নাম উঠেছে জুড বেলিংহ্যাম ও মিস ইউনিভার্স ২০২৫ ফতিমা বোশের। জানা গিয়েছে, বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো সম্পর্কে বেলিংহ্যামের ইতিবাচক মন্তব্য এবং ফাতিমার রিয়াল মাদ্রিদ সমর্থক হওয়ার খবর সামনে আসার পর থেকেই এই জল্পনা আরও জোরদার হয়। বহু অনুরাগীর মতে, একজন বিশ্বখ্যাত ফুটবলার ও অন্যজন বিশ্বসুন্দরী,তাঁরা হতে পারেন "পারফেক্ট পাওয়ার কাপল"।

কে এই ফতিমা বশ

ফাতিমা বশ মেক্সিকোর একজন বিখ্যাত মডেল ও সুন্দরী প্রতিযোগিতার তারকা। তিনি মিস ইউনিভার্স ২০২৫ এর মুকুট জয় করেন এবং মেক্সিকোর চতুর্থ মহিলা হিসেবে এই সম্মান অর্জন করেন। তাবাস্কোর বাসিন্দা ফতিমা বশ ২০২৫ সালে মিস ইউনিভার্স মেক্সিকো প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হন। বর্তমানে তিনি বিশ্বজুড়ে সৌন্দর্য ও সমাজসেবামূলক কাজের জন্য পরিচিত।

কী বলছেন ফতিমা শেখ

সম্প্রতি মেক্সিকো সিটি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই জল্পনা নিয়ে মুখ খোলেন ফতিমা বোশ। তিনি জানান, ইনস্টাগ্রামে বেলিংহ্যামের সঙ্গে তাঁকে জুড়ে অসংখ্য পোস্ট তিনি দেখেছেন। বেলিংহ্যামের প্রশংসা করে ফাতিমা বলেন, তিনি অসাধারণ ফুটবলার। তবে কারও সঙ্গে সম্পর্কের কথা ভাবার আগে তাঁকে ব্যক্তিগতভাবে চিনতে হবে। তাঁর কথায়, একজন মানুষ দেখতে যতই আকর্ষণীয় হোন না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি ভালো মানুষ কি না এবং তাঁর মূল্যবোধ কেমন। ফাতিমার এই মন্তব্যকে অনেকেই পরিণত ও ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন। তিনি কোনও জল্পনায় সরাসরি সায়ও দেননি, আবার পুরো বিষয়টিকে উড়িয়েও দেননি। যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, বেলিংহ্যাম ও ফাতিমার মধ্যে কোনও সম্পর্ক বা ব্যক্তিগত যোগাযোগের প্রমাণ এখনও পর্যন্ত সামনে আসেনি।

কী বলছেন বেলিংহ্য়াম

অন্যদিকে, জুড বেলিংহ্যাম এই ভাইরাল জল্পনা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। অতীতেও তাঁকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে, তবে বিশ্বকাপের আবহে মিস ইউনিভার্সকে ঘিরে এই আলোচনা নতুন মাত্রা পেয়েছে। বিশ্বকাপের উন্মাদনার পাশাপাশি খেলাধুলা, বিনোদন ও সোশ্যাল মিডিয়ার এই মেলবন্ধন এখন আলোচনার কেন্দ্রে। তবে আপাতত পুরো বিষয়টিই অনুরাগীদের কল্পনা ও সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বাস্তবে দু'জনের মধ্যে কোনও সম্পর্কের ইঙ্গিত এখনও পর্যন্ত মেলেনি।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: মেসির ডাবল, ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষা, এমবাপ্পে নাকি ইয়ামাল? ইতিহাসের মোড়ে বিশ্বকাপ
Stephen Fleming: দীর্ঘস্থায়ী সম্পর্কের ইতি, চেন্নাই সুপার কিংসের কোচের পদ ছাড়লেন স্টিফেন ফ্লেমিং