Arsenal vs Atletico Madrid: ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল, ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে গানার্সরা?

Published : May 06, 2026, 01:09 PM IST
Arsenal vs Atletico Madrid: ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল, ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে গানার্সরা?

সংক্ষিপ্ত

Arsenal vs Atletico Madrid: ২০ বছর পর, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল। কোচ : মিকেল আরতেতা তাঁর দলকে এই সুযোগ কাজে লাগাতে বলেছেন। তাঁর লক্ষ্য হল, এই বিশ্বাসকে সঙ্গী করে প্রিমিয়ার লিগে জয় এবং ক্লাবের ইতিহাসে প্রথমবারের জন্য ডবল শিরোপা জয় করতে চাইছেন তারা।

Arsenal vs Atletico Madrid: ২০ বছর পর, প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল (arsenal vs atletico madrid)। আর তারপরেই যে দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে, কোচ মিকেল আরতেতা চাইছেন যে, সেই "এনার্জি আর বিশ্বাসকে" কাজে লাগিয়ে আর্সেনাল যেন ঐতিহাসিক ডবল শিরোপা জিতে নেয় (atletico vs arsenal)।

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার, সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ১-০ গোলে জয়ের পর আরতেতা যেন খুশিতে আত্মহারা। ফুটবলারদের সঙ্গে গোটা মাঠজুড়ে ভিকট্রি ল্যাপ দেওয়ার সময় তাঁর উত্তেজনা ছিল দেখার মতো।

ম্যাচের প্রথমার্ধে, বুকায়ো সাকার গোলই পার্থক্য গড়ে দেয়। দুটি লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে আর্সেনাল ২০০৬ সালের পর, আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল। সেই বছর, ফাইনালে তারা বার্সেলোনার বিরুদ্ধে পরাজিত হয়।

অন্যদিকে, প্রিমিয়ার লিগে তাদের বাকি তিনটি ম্যাচ ওয়েস্ট হ্যাম, বার্নলি এবং ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। এই তিনটি ম্যাচ জিতলেই ২০০৪ সালের পর প্রথমবার তারা লিগ চ্যাম্পিয়ন হবে।

ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে গানার্সরা?

ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে লিগ খেতাবের লড়াই শেষ হলে, আরতেতার দল ৩০ মে বুদাপেস্টে যাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে। সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে পিএসজি অথবা বায়ার্ন মিউনিখ। প্রসঙ্গত, গত বছর সেমিফাইনালে আর্সেনালকে হারানো পিএসজি বুধবার, মিউনিখে দ্বিতীয় লেগের ম্যাচে ৫-৪ গোলে এগিয়ে থেকে মাঠে নামবে।

হাঙ্গেরিতে প্রতিপক্ষ যেই হোক না কেন, তাদের একটি আত্মবিশ্বাসী আর্সেনালের মুখোমুখি হতে হবে। মঙ্গলবার, ৬০,০০০ সমর্থকের সঙ্গে আরতেতা এবং আর্সেনাল ফুটবলারদের বাঁধভাঙা আনন্দই তার প্রমাণ দিচ্ছে। তিনি বলেন, "এটা দারুণ একটা অনুভূতি। সবাই বুঝতে পারছে যে দলের এনার্জি, বিশ্বাস, সবকিছুতেই একটা বদল এসেছে। আসুন, এটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করি। আমরা যা অর্জন করার চেষ্টা করছি, তা খুবই কঠিন। কিন্তু আমাদের সেই ক্ষমতা এবং বিশ্বাস আছে যে আমরা এটা করতে পারব। আজকের রাতটা আমি উপভোগ করব, সবাই এই মুহূর্তটা উপভোগ করছে। তবে খুব বেশি উচ্ছ্বসিত হওয়া চলবে না, আবার হতাশাও নয়। আমার কাজ হল স্থিতিশীল থাকা।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশীকে নিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে FIR দায়ের হুমকি, কি অপরাধ বিষ্ময় বালকের মালিকদের
DC vs CSK: সঞ্জুর দাপটে দিল্লির বিরুদ্ধে সহজ জয়, আইপিএল প্লে-অফের লড়াই জমিয়ে দিল সিএসকে