Arsenal vs Chelsea: পিছিয়ে পড়েও চেলসি বধ আর্সেনালের, ওডেগার্ডের গোলে রুদ্ধশ্বাস এবং দুরন্ত জয় গানার্সদের

Published : Sep 07, 2026, 04:31 PM IST
Arsenal vs Chelsea: পিছিয়ে পড়েও চেলসি বধ আর্সেনালের, ওডেগার্ডের গোলে রুদ্ধশ্বাস এবং দুরন্ত জয় গানার্সদের

সংক্ষিপ্ত

Arsenal vs Chelsea: রবিবারের লন্ডন ডার্বিতে চেলসিকে ২-১ গোলে হারিয়ে দিল আর্সেনাল। পিছিয়ে পরেও দুরন্ত প্রত্যাবর্তন করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কাই হাভার্টজের পর, দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন মার্টিন ওডেগার্ড। এই জয়ের সুবাদে ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে সমান সমান পয়েন্টে দাঁড়িয়ে আর্সেনাল।

Arsenal vs Chelsea: পিছিয়ে পড়েও চেলসি বধ আর্সেনালের, ওডেগার্ডের গোলে রুদ্ধশ্বাস এবং দুরন্ত জয় গানার্সদের। রবিবার, এমিরেটস স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লন্ডন ডার্বিতে চেলসিকে ২-১ গোলে হারিয়ে দিল আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের করা গোলে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই 'সুপার সানডের' ম্যাচে দুই দলই নিজেদের সেরাটা উপহার দেয়। এই জয়ের সুবাদে ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে সমান সমান পয়েন্টে দাঁড়িয়ে আর্সেনাল (arsenal vs chelsea)। দুই দলেরই ৯ পয়েন্ট। অন্যদিকে, চেলসি ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। এই ম্যাচের শুরুতেই চলে আসে গোল। মাত্র ২ মিনিটের মাথায়, মর্গান রজার্সের গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল (premier league games)।

পিছিয়ে পড়েও চেলসি বধ আর্সেনালের

Chelsea vs Arsenal: প্রিমিয়ার লিগে রবিবার হাইভোল্টেজ লড়াই, মুখোমুখি চেলসি বনাম আর্সেনাল

এরপর রিকার্ডো ক্যালাফিওরির একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। তবে ২৫ মিনিটে, চেলসির প্রাক্তন তারকা কাই হাভার্টজ বক্সের বাইরে থেকে দুরন্ত শটে সমতা ফেরান। প্রথমার্ধে আর্সেনালই বেশি দাপট দেখায়। উল্টোদিকে, রজার্সের একটি শট বাইরে যায় এবং পেদ্রো নেটোর শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে, চেলসি এগিয়ে যাওয়ার সুযোগ হারায় সেই সময়। প্রথমার্ধের শেষে স্কোরলাইন ছিল ১-১। এরপর দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে, ক্রিস্টোস জোলিসের পাস থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন ওডেগার্ড। চেলসিও দ্বিতীয়ার্ধে সুযোগ পায়। কিন্তু আর্সেনালের ফুটবল অনেক বেশি নিখুঁত ছিল। বুকায়ো সাকা এবং এজরি কনসার শট বাঁচিয়ে দেন চেলসির অভিজ্ঞ গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। অপরদিকে, ম্যাচের ৮৯ মিনিটে, এস্তেভাওয়ের একটি অসাধারণ কার্লিং শট বাঁচিয়ে আর্সেনালের লিড ধরে রাখেন গোলকিপার ডেভিড রায়া।

Arsenal vs Man City: মাত্র ৪৮ মিনিটেই সিটিকে শেষ করে দিল আর্সেনাল, সবুজ গালিচায় যেন আর্টেটার ঝলক?

'অসাধারণ পারফরম্যান্স': আর্তেতা

ম্যাচের পর স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আর্সেনালের হেড কোচ আর্তেতা বলেন, “আমার মনে হয়, গত মরশুমের থেকেও ভালো খেলার ক্ষমতা যে আমাদের আছে, এটা তারই ইঙ্গিত। এই পারফরম্যান্স ধরে রাখাটা আমাদের ইচ্ছাশক্তি এবং নম্রতার উপর নির্ভর করছে। দল হিসেবে আমাদের এখনও অনেক উন্নতি করার জায়গা আছে এবং এটাই দলের লক্ষ্য। এটি নিঃসন্দেহে একটি অসাধারণ একটি পারফরম্যান্স ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত, প্রত্যেকটা মিনিট আমি উপভোগ করেছি। শুরুটা কঠিন ছিল, কিন্তু দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা অসাধারণ। খেলাটা দর্শকদের জন্যও আকর্ষণীয় ছিল। আমার মনে হয়, এই জয়টা আমাদের প্রাপ্য ছিল, আর আমি অবশ্যই খুব খুশি।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Durand Cup 2026: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে প্রেসিডেন্ট কাপ গ্রহণ করল ইস্টবেঙ্গল, ১৭তম খেতাব জয়ের স্বীকৃতি
Today’s News in Bengali Live: Kolkata Weather - আজ থেকেই শুরু! মুষলধারে বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা? আবহাওয়ার লেটেস্ট আপডেট