Chelsea vs Arsenal: ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার, মুখোমুখি হতে চলেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল এবং প্রাক্তন চ্যাম্পিয়ন চেলসি। তাছাড়া এভার্টনের বিরুদ্ধে খেলতে নামছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং স্প্যানিশ লিগে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে মাঠে নামবে বার্সেলোনা।

Chelsea vs Arsenal: ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার, চলতি মরশুমের প্রথম হাই-ভোল্টেজ লড়াই। ভারতীয় সময় রাত ৯টায় মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল এবং প্রাক্তন চ্যাম্পিয়ন চেলসি (Chelsea vs Arsenal)। আর্সেনালের লক্ষ্য খেতাব ধরে রাখা, অন্যদিকে চেলসি চাইছে ট্রফি পুনরুদ্ধার করতে। মরশুমের প্রথম দুটি ম্যাচ জিতেই দুই দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। তাই ফুটবলপ্রেমীরা একটা জমজমাট লড়াই আশা করছেন। মিকেল আর্তেতার আর্সেনাল এখনও পর্যন্ত চার গোল করলেও একটাও গোল হজম করেনি। অন্যদিকে, চেলসি ৭টা গোল দিলেও, জালে বল জড়িয়েছে ৫ বার।

প্রিমিয়ার লিগে রবিবার হাইভোল্টেজ লড়াই

EPL Champion 2026: ২২ বছরের খরা কাটিয়ে অবশেষে লক্ষ্যপূরণ! প্রিমিয়ার লিগ খেতাব জিতল আর্সেনাল, চ্যাম্পিয়ন গানার্সরা

চেলসির কোচ জাবি আলোনসোর প্রধান চিন্তার কারণ হল, দলের ডিফেন্স। তবে কোল পালমার, জোয়াও পেদ্রো এবং মর্গ্যান রজার্সের গোল করার ক্ষমতার ওপর ভরসা রাখছে দল। অন্যদিকে, বুকায়ো সাকা চোট সারিয়ে পুরনো ফর্মে ফেরায় আর্সেনাল স্বস্তিতে। ঘরের মাঠে খেলার সুবিধাও পাবে 'গানার্স'রা। যদিও দুই দলেই চোট-আঘাতের সমস্যা রয়েছে। প্রিমিয়ার লিগে রবিবার, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেরও ম্যাচ রয়েছে। তাদের প্রতিপক্ষ আবার এভার্টন। ম্যাচটি অনুষ্ঠিত হবে এভার্টনের মাঠে, সন্ধে ৬:৩০ মিনিটে। প্রথম ম্যাচে হারলেও, ঘরের মাঠে গোলবন্যা বইয়ে জয়ে ফিরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অন্যদিকে, প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে ড্র করেছে এভার্টন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৬: 'Palyer Of The Tournament'! সোশ্যাল মিডিয়ায় হাসির রোল

আজ মাঠে নামছে বার্সেলোনাও

স্প্যানিশ লিগ ফুটবলে আজ বার্সেলোনা খেলবে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে। ভারতীয় সময় রাত ৭:৪৫-এ ভ্যালেন্সিয়ার মাঠে এই ম্যাচটি হবে। বার্সেলোনা টানা চতুর্থ জয়ের লক্ষ্যে নামছে। অন্যদিকে, ভ্যালেন্সিয়া এই মরসুমে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।