Arsenal vs PSG Final: হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাজিমাৎ! টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতল পিএসজি

Published : May 31, 2026, 01:27 AM IST
Arsenal vs PSG Final

সংক্ষিপ্ত

Arsenal vs PSG Final: আক্ষরিক অর্থেই ফাইনালের মতো ফাইনাল ম্যাচ। হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার, পুস্কাস অ্যারেনাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয় আর্সেনাল বনাম পিএসজি (psg vs arsenal final)। সেই ম্যাচেই টাইব্রেকারে জয় ছিনিয়ে নিল পিএসজি। 

Arsenal vs PSG Final: ফুটবলের উদযাপন। টানটান উত্তেজনার লড়াই এবং সবুজ গালিচায় যেন ফুল ফোটালেন শিল্পীরা (arsenal vs psg final)। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মেগা ইভেন্টের ফাইনাল। ধুন্ধুমার লড়াই এবং দুরন্ত ফুটবল। আক্ষরিক অর্থেই ফাইনালের মতো ফাইনাল ম্যাচ। হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার, পুস্কাস অ্যারেনাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয় আর্সেনাল বনাম পিএসজি (psg vs arsenal final)।  সেই ম্যাচেই টাইব্রেকারে জয় ছিনিয়ে নিল পিএসজি। 

টাইব্রেকারে জয় ছিনিয়ে নিল পিএসজি

আক্রমণ এবং প্রতি আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। তবে অনেক বেশি চাপ বাড়াতে থাকে আর্সেনাল। আর তার ফল মেলে হাতেনাতে। ম্যাচের মাত্র ৬ মিনিটেই, এগিয়ে যায় আর্সেনাল। বা-প্রান্ত দিয়ে দ্রুতগতিতে উঠে আসেন কাই হ্যাভার্টজ এবং দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে। 

 

 

তবে তারপরেও একাধিকবার ঝড় তোলে আর্সেনাল। বুকায়ো সাকা, ওডেগার্ড এবং ট্রসার্ডরা একাধিকবার পিএসজি ডিফেন্সের উপর চাপ বাড়াতে থাকেন। তবে পাল্টা আক্রমণ তুলে আনার চেষ্টা করে লুই এনরিকের ছেলেরাও। ডেম্বেলে, ফ্যাবিয়ান রুইজ, জোয়াও নেভাস, ভিটিনহারা সমতা ফেরানোর চেষ্টা জারি রাখেন। কিন্তু গোল আসেনি। প্রথমার্ধ শেষের একটু আগে ডৌ-য়ের শট বারপোস্টের উপর দিয়ে উড়ে চলে যায়। 

সেরার শিরোপা ছিনিয়ে নিল পিএসজি

পাল্টা আর্সেনালও একটি সুযোগ নষ্ট করে। তবে শেষপর্যন্ত, আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই। তবে দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসে পিএসজি। ম্যাচের ৬৪ মিনিটে, পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ডেম্বেলে। তারপরেই বেশ কিছু সুযোগ চলে আসে তাদের সামনে। একটি শট বারপোষ্টে লাগে এবং ভিটিনহার একটি শট একটুর জন্য বাইরে চলে যায়। তবে আর্সেনাল গোলকিপার ডেভিড রায়ার প্রশংসা করতেই হয়। তিনি এই ম্যাচে কার্যত, অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। আর্সেনালের হয়ে মার্টিনেলিও সুযোগ নষ্ট করেন। 

 

 

তবে নির্ধারিত সময় অবধি আর কোনও গোল হয়নি। ফলে, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনও গোল না হওয়ায় ম্যাচ চলে টাইব্রেকারে। যদিও পিএসজি-র একটি শট রুখেও দেন আর্সেনাল গোলকিপার রায়া। কিন্তু আর্সেনাল দুটি শট মিস করায় ম্যাচ হাটের বাইরে চলে যায়। 

তবে মিকেল আর্তেতার হাত ধরে দীর্ঘ ২২ বছর পর, প্রিমিয়ার লিগ খেতাব জেতে আর্সেনাল। তাই এবার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের জন্যও ঝাঁপায় আর্সেনাল। কিন্তু সেটা হল না। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের টাইব্রেকারে আর্সেনালকে ৪-৩ ব্যবধানে পরাজিত করে সেরার শিরোপা ছিনিয়ে নিল পিএসজি।       

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games Indian Cricket Team: আইপিএলে তাণ্ডব চালিয়ে এশিয়ান গেমসের দলে বৈভব, বাদ সূর্য-গিল
Vinesh Phogat: ট্রায়ালে সেমিফাইনালে হেরে এশিয়াডের স্বপ্নভঙ্গ বিনেশ ফোগাতের