Asian Champions League: এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে বাড়ছে দলের সংখ্যা, ২৪ থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে ৩২

Published : Apr 14, 2026, 04:48 PM IST
Asian Champions League

সংক্ষিপ্ত

Asian Champions League: এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি-র তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। ফুটবলে আরও বেশি করে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং প্রতিযোগিতার মান বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এবার আরও নতুনভাবে (asian champions league)। 

Asian Champions League: এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এবার আরও নতুনভাবে (asian champions league)। এশিয়ার ক্লাব ফুটবলের মেগা টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বাড়ছে দলের সংখ্যা। বর্তমানে ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। আগামী মরশুমে থেকে ৩২টি দল এই মেগা প্রতিযোগিতায় খেলতে নামবে (asian champions league news)। 

দলের সংখ্যা ২৪ থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে ৩২

এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি-র তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। ফুটবলে আরও বেশি করে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং প্রতিযোগিতার মান বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।       

 

 

এফসির কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদনের পর, আগামী ২০২৬-২৭ মরশুম থেকেই কার্যকর করা হবে এই নতুন নিয়মটি। বর্তমানে টুর্নামেন্টটি ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে পূর্ব এবং পশ্চিম, এই দুই অঞ্চলে বিভক্ত রয়েছে। তবে নতুন এই পরিকাঠামোতেও এই ভাগ থাকছে। প্রতিটি অঞ্চলে দলের সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১৬ করা হবে।

শেষ ষোলোর বাকি জায়গাগুলিতে কারা?

দুই অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৬টি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোতে। আর পয়েন্ট তালিকার ৭ থেকে ১০ নম্বরে থাকা দলগুলিকে খেলতে হবে নতুন চালু হওয়া ‘নকআউট স্টেজ প্লে-অফ’ রাউন্ড। সেখান থেকে যে দলগুলি জিতবে, তারা শেষ ষোলোর বাকি জায়গাগুলো পূরণ করবে।

২০২৪-২৫ মরশুম থেকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের নাম বদলে রাখা হয় ‘এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট’। আপাতত এই মরশুমে শেষ ষোলো পর্বের খেলা চলছে জেদ্দার বিভিন্ন মাঠে। সেই একই শহরে হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলিও। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

CSK vs KKR: সঞ্জুর দুরন্ত ব্যাটিং! কলকাতাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় চেন্নাইয়ের, চাপে কেকেআর
Praful Hinge: পরিবার চাইত পড়াশোনা করুন, সারাদিন মাঠে পড়ে থাকতেন প্রফুল হিঙ্গে