
India vs Japan Hockey: জাপানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি (Asian Champions Trophy 2026) জিতল ভারতের পুরুষ হকি দল। বৃহস্পতিবার মোহালিতে (Mohali) দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে জয় পেল ভারতীয় দল। ম্যাচের শুরুটা ভালো করতে না পারলেও, শেষপর্যন্ত হাসিমুখেই মাঠ ছাড়লেন হরমনপ্রীত সিংরা (Harmanpreet Singh)। এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই জাপানকে এগিয়ে দেন কাজুমাসা মাৎসুমোতো (Kazumasa Matsumoto)। প্রথমার্ধের শেষে এগিয়েছিল জাপান। ৪২ মিনিটে ভারতকে সমতায় ফেরান শিলানন্দ লাকড়া (Shilanand Lakra)। তিনি অধিনায়ক হরমনপ্রীতের কাছ থেকে বল পেয়ে গোল করেন। এরপরেই ম্যাচের রং বদলে যায়। ম্যাচে সমতা ফেরার পর আর ভারতীয় দলের আক্রমণ সামাল দিতে পারেনি জাপান।
জাপানের বিরুদ্ধে এই ম্যচের চতুর্থ কোয়ার্টারে ভারতের অসাধারণ পারফরম্যান্স দেখা গেল। ৪৯ মিনিটে জাপানের রক্ষণকে টপকে গোল করে ভারতকে এগিয়ে দেন দিলপ্রীত সিং (Dilpreet Singh)। ৫২ মিনিটে ব্যবধান বাড়ান যুগরাজ সিং (Jugraj Singh)। এরপর ৫৪ মিনিটে অসামান্য ভলিতে ভারতের হয়ে চতুর্থ গোল করেন বিবেক সাগর প্রসাদ (Vivek Sagar Prasad)। এরপর আর জাপানের পক্ষে কিছু করার ছিল না। অসাধারণ প্রত্যাবর্তনে দেশের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারতীয় দল।
পরপর তিনবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারতীয় দল। অলিম্পিয়ান বলবীর সিং ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে (Olympian Balbir Singh International Hockey Stadium) অসাধারণ লড়াই করল ভারতীয় দল। সারা টুর্নামেন্টে হরমনপ্রীতদের দাপট দেখা গিয়েছে। ফাইনালে অবশ্য লড়াই মোটেই সহজ ছিল না। ম্যাচের তৃতীয় কোয়ার্টার পর্যন্ত বোঝা যায়নি ভারতীয় দল সহজ জয় পাবে। তবে শেষ কোয়ার্টারে জাপানি খেলোয়াড়দের হতবাক করে দেন ভারতীয় খেলোয়াড়রা। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পেল ভারত। এশিয়া স্তরে হকিতে ভারতের পূর্ণ আধিপত্য দেখা যাচ্ছে। ২০২৮ সালের অলিম্পিক্স (LA 2028 Olympics) পর্যন্ত এই দাপট অব্যাহত রাখাই ভারতীয় দলের লক্ষ্য।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।