SAFF Championship 2026: ঢাকায় পাকিস্তান-বধ, সাফ ফুটবলের শুরুতেই দাপট ভারতের

Published : Nov 05, 2026, 05:15 PM IST
Indian Football Team

সংক্ষিপ্ত

Indian Football Team: সাফ ফুটবলে (SAFF Championship 2026) বরাবরই দাপট দেখায় ভারতীয় দল। বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকায় (Dhaka) এবারের সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে (Pakistan) হারিয়ে দিল ভারত। এবারও সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতীয় দল।

DID YOU KNOW ?
ফের পাকিস্তান-বধ
সম্প্রতি যে কোনও পর্যায়ের খেলাতেই পাকিস্তানের বিরুদ্ধে সাফল্য পেয়েছে ভারত। এবার ফুটবলেও সাফল্য এল।

India vs Pakistan Football: বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship 2026) উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল ভারতীয় ফুটবল দল। বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার (Dhaka) জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ফল ৩-২। ৯০ মিনিট পর্যন্ত ৩-০ এগিয়েছিল ভারতীয় দল। সংযুক্ত সময়ে পরপর দুই গোল করে ব্যবধান কমায় পাকিস্তান। তবে শেষপর্যন্ত জয় পেল ভারত। শেষদিকে জোড়া গোল হজম করায় ভারতের রক্ষণ নিয়ে ফের প্রশ্ন উঠল। ম্যাচের শেষদিকে গোল হজম করার রোগ ভারতীয় ফুটবলে নতুন কিছু নয়। বৃহস্পতিবারও সেই একই ঘটনা দেখা গেল। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে গেলে রক্ষণ জমাট করতে হবে।

ভারতের নায়ক সুহেল আহমেদ ভাট

পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচেভারতীয় দলের নায়ক সুহেল আহমেদ ভাট (Suhail Ahmad Bhat)। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) এই স্ট্রাইকার জোড়া গোল করলেন। ভারতের হয়ে অপর গোল করেন মংলেনথান কিপগেন (Manglenthang Kipgen)। প্রথমার্ধের শুরু থেকেই ভারতীয় দলের আক্রমণের চাপ ছিল। ১৩ মিনিটের মাথায় প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন সুহেল। লেফট উইং দিয়ে বল নিয়ে পাকিস্তানের অর্ধে পৌঁছে যান মহম্মদ সুহেল। তিনি সুহেলের উদ্দেশ্যে মাইনাস করেন। সহজেই গোল করেন সুহেল। ছয় মিনিট পরেই দ্বিতীয় গোল আসে। মাঝমাঠে বল পেয়ে ক্লাব দল মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) সতীর্থ সুহেলের উদ্দেশ্যে বাড়ান অভিষেক সূর্যবংশী। পাকিস্তানের রক্ষণ ও গোলকিপারকে হার মানিয়ে ব্যবধান বাড়ান সুহেল। ৩২ মিনিটে ভারতের হয়ে তৃতীয় গোল করেন কিপগেন। নিজেদের অর্ধে বল পেয়ে পাকিস্তানের রক্ষণে পৌঁছে যান নৌফল পুথেনভেট্টিল নৌশাদ (Noufal Puthenveettil Noushad)। তিনি নিজে শট না নিয়ে কিপগেনকে বল দেন। তিনি গোল করতে ভুল করেননি।

পেনাল্টি নষ্ট পাকিস্তানের

৩৪ মিনিটে বক্সের মধ্যে পাকিস্তানের খট্টককে ট্যাকল করেন সূর্যবংশী। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। তবে শায়ক দোস্তের শট বারের উপর দিয়ে উড়ে যায়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে পাকিস্তানের হয়ে প্রথম গোল করেন নাজিব উল্লাহ। এরপর ব্যবধান কমান আলি খান গাজি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৯
৯ বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারতীয় দল।
সাফ চ্যাম্পিয়নশিপে সফলতম দল ভারত। এই ফুটবল টুর্নামেন্টে ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Virat Kohli Birthday: বিলাসবহুল জীবন বিরাট কোহলির, ঘড়ির কালেকশন দেখলে মাথা ঘুরে যাবে
Cristiano Ronaldo Retirement: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, পর্তুগালের জার্সিতে আর নয়