Asian Games 2026: ভারতের সামনে আফগানিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কে! জানুন কোয়ার্টার ফাইনালের সূচি

Published : Sep 26, 2026, 02:15 PM IST
Shreyas-Iyer-Statement

সংক্ষিপ্ত

Asian Games 2026:এশিয়ান গেমসে পুরুষদের টি-২০ ইভেন্টে কোয়ার্টার ফাইনালে কে কার বিরুদ্ধে খেলবে তা চূড়ান্ত হয়ে গেল। এবারের এশিয়াড ক্রিকেটে মোট ১০টি দল অংশ নিয়েছে। তাদের মধ্যে ভারত, বাংলাদেশ সহ ৪টি টেস্ট খেলিয়ে দেশ সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলছে।

Asian Games 2026: এশিয়ান গেমসে পুরুষদের টি-২০ ক্রিকেট ইভেন্ট কোয়ার্টার ফাইনালে কে কার বিরুদ্ধে খেলবে তা চূড়ান্ত হয়ে গেল। এবারের এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে মোট ১০টি দল অংশ নিয়েছে। তাদের মধ্যে ভারত, বাংলাদেশ সহ চারটি টেস্ট খেলিয়ে দেশ সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলছে। কোয়ার্টার ফাইনালে এই চারটি দেশের বিরুদ্ধে কারা খেলবে তা ঠিক হয় গ্রুপ পর্বে। দুটি গ্রুপে ভাগ করে ৬টি দেশ গ্রুপ পর্বে খেলে। সেখান থেকে শেষ আটে উঠল আফগানিস্তান, নেপাল, হংকং ও মালয়শিয়া। গ্রুপ পর্ব থেকে বিদায় নিল জাপান ও ওমান।

আফগানিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে চমকে দিয়েছে নেপাল। নেপালের অঘটনের ফলে কোয়ার্টার ফাইনালে শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে খেলবে রশিদ খানের আফগানিস্তান। সেখানে পাকিস্তানের প্রতিপক্ষ হংকং। অন্যদিকে, সেমিফাইনালে উঠতে হলে বাংলাদেশকে হারাতে হবে মালয়েসিয়াকে। আর শ্রীলঙ্কার প্রতিপক্ষ নেপাল। কোয়ার্টার ফাইনালের খেলা সোম ও মঙ্গলবার। গতবারের সোনাজয়ী টিম ইন্ডিয়ারন ম্যাচ সোমবার। মহিলাদের ক্রিকেটে ইতিমধ্যেই সোনা জিতেছে হরমনপ্রীত কৌরের ভারত।

এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে কোয়ার্টার ফাইনাল লাইনআপ

২৮ সেপ্টেম্বর, সোমবার

পাকিস্তান বনাম হংকং (ভোর সাড়ে ৫টা থেকে শুরু)

ভারত বনাম আফগানিস্তান (সকাল ১০টা থেকে শুরু)

২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার

শ্রীলঙ্কা বনাম নেপাল (ভোর সাড়ে ৫টা থেকে শুরু)

বাংলাদেশ বনাম মালয়েশিয়া (সকাল ১০টা থেকে শুরু)

সেমিফাইনাল: ১ অক্টোবর, ২০২৬ ফাইনাল ও ব্রোঞ্জ পদক ম্যাচ: ৩ অক্টোবর, ২০২৬

এশিয়ান গেমস ২০২৬-এ ভারতীয় স্কোয়াড

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বিপ্রাজ নিগম, জসপ্রীত বুমরা, আরশদীপ সিং, হর্ষিত রানা।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

ISL 2026-27 Fixtures: ১০ অক্টোবর শুরু ISL, ২৯ নভেম্বর যুবভারতীতে কলকাতা ডার্বি
Hardik Pandya: ভারতের বড় ধাক্কা, ফের চোট পেয়ে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক?