Hardik Pandya: ভারতের বড় ধাক্কা, ফের চোট পেয়ে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক?

Published : Sep 26, 2026, 11:27 AM IST
Hardik Pandya: ভারতের বড় ধাক্কা, ফের চোট পেয়ে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক?

সংক্ষিপ্ত

Hardik Pandya: হার্দিক পান্ডিয়া গত ২৪ মে, আইপিএলে শেষবারের জন্য মাঠে নামেন। এরপর চোটের কারণে, তিনি আফগানিস্তান সিরিজ, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফর ও এশিয়ান গেমসে আর খেলতে পারেননি।

Hardik Pandya: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এবং ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেল ভারত। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া গত পাঁচ মাস ধরে চোটের কারণে দলের বাইরে ছিলেন। এখন তিনি ফের চোট পেয়েছেন। ফলে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট বলের সিরিজেও খেলতে পারবেন না এই তারকা ক্রিকেটার (Hardik Pandya)। তিনি ডান পায়ের হাড়ে চোট পেয়েছেন বলে জানা যাচ্ছে। চিকিৎসকরা তাঁকে দুই সপ্তাহের সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিসিসিআইয়ের মেডিক্যাল প্যানেলের প্রধান ডঃ দিনশ পারদিওয়ালা জাপান থেকে ফেরার পর, রিপোর্ট খতিয়ে দেখবেন এবং রিহ্যাবের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা যাচ্ছে।

পাঁচ মাস ধরে মাঠের বাইরে

হার্দিক পান্ডিয়া গত ২৪ মে, আইপিএলে শেষবারের জন্য মাঠে নামেন। এরপর চোটের কারণে, তিনি আফগানিস্তান সিরিজ, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফর ও এশিয়ান গেমসেে আর খেলতে পারেননি। নির্বাচকরা অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ইন্ডিয়া এ দলে তাঁকে রাখার কথা ভেবেছিলেন। কিন্তু নতুন চোট সব ভেস্তে দিল। ভারত আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড সফরে পাঁচটি টি-২০, পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে।

ফের চোট পেয়ে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক?

হার্দিক বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করছিলেন। কিন্তু তিনি বারবার চোট পাওয়ায় বিসিসিআই বেশ চিন্তায় পড়েছে। তিনি নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাওয়ায় আগামী বছর জানুয়ারি মাসে, জিম্বাবোয়ে সিরিজ অথবা ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেই হয়তো ফিরতে পারবেন। নিউজিল্যান্ডের পেস ও বাউন্সি উইকেটে হার্দিকের না থাকাটা ভারতের জন্য বড় ক্ষতি। তাঁর জায়গায় নীতীশ কুমার রেড্ডিকে দলে নেওয়া হতে পারে। নীতীশও সদ্য চোট সারিয়ে ফিরেছেন। জানা গেছে, ডান পায়ের হাড়ে চোট পেয়েছেন বলে জানা যাচ্ছে। চিকিৎসকরা তাঁকে দুই সপ্তাহের সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিসিসিআইয়ের মেডিক্যাল প্যানেলের প্রধান ডঃ দিনশ পারদিওয়ালা জাপান থেকে ফেরার পর, রিপোর্ট খতিয়ে দেখবেন এবং রিহ্যাবের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Robin Das: ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশী বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার
BCCI Title Sponsor: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই বড় চমক দিল বিসিসিআই, টাইটেল স্পনসর মুথুট ফিনকর্প